বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

২৪. মিয়োসিস বিভাজনে—

i. নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়

ii. চারটি অপত্য কোষের সৃষ্টি হয়

iii. অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?

ক. ২২টি খ. ২৩টি

গ. ৪৪টি ঘ. ৪৬টি

২৬. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. ডিএনএ খ. আরএনএ

গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার

২৭. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?

ক. সেন্ট্রোমিয়ার খ. নিউক্লিওলাস

গ. আরএনএ ঘ. ডিএনএ

২৮. ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২৯. কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?

ক. নিউক্লিওলাসকে

খ. নিউক্লিওপ্লাজমকে

গ. ক্রোমোজোমকে

ঘ. নিউক্লিয়ার আবরণীকে

৩০. ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে কী বলে?

ক. স্পিন্ডল তন্তু খ. সেন্ট্রোমিয়ার

গ. নিউক্লিওলাস ঘ. নিউক্লিয়ার আবরণী

৩১. বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন—

i. মিয়োসিস

ii. মাইটোসিস

iii. অ্যামাইটোসিস

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩২. কোনটিতে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়?

ক. ধানে খ. গমে

গ. ভুট্টায় ঘ. ইস্টে

৩৩. মাইটোসিস বিভাজন হয়—

i. প্রাণীর দেহকোষে

ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানিতে

iii. ভ্রূণের পরিবর্তনের সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. মিয়োসিস বিভাজন ঘটে—

i. প্রাণীর দেহকোষে

ii. প্রাণীর শুক্রাশয়ে

iii. উদ্ভিদের ডিম্বকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. কোন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়?

ক. জনন কোষ খ. অপত্য কোষ

গ. উদ্ভিদ কোষ ঘ. প্রাণিকোষ

৩৬. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

ক. ক্যারিওকাইনেসিস

খ. মাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. টেলোফেজ

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল