অধ্যায় ৭
অনুচ্ছেদটা পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রনীর পায়ে পিঁপড়ায় কামড়ালে যন্ত্রণা হয় এবং পা ফুলে যায়। তার মা পায়ে একটি লোশন লাগিয়ে দেয়, এতে রনীর পায়ের জ্বালা কমে যায়।
৮১. রনীর পা ফুলে যাওয়ার কারণ কোনটি?
ক. ফরমিক অ্যাসিড খ. অক্সালিক অ্যাসিড গ. অ্যাসিটিক অ্যাসিড ঘ. সাইট্রিক অ্যাসিড
৮২. পায়ে লাগানো লোশনটি—
i. অ্যাসিডকে প্রশমিত করে
ii. জিংক কার্বনেট জাতীয় লবণ
iii. সেলিটিন ও অ্যাপারিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৮৩-৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমাদের দৈনন্দিন জীবনে ও শিল্পকারখানায় লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮৩. খাবার লবণ ব্যবহৃত হয়—
i. চামড়ার ট্যানিং করতে
ii. কাপড় কাচার সোডা তৈরিতে
iii. সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪. নিচের কোনটি প্রভাবক হিসেবে শিল্পকারখানায় ব্যবহৃত হয়?
ক. মারকিউরিক সালফেট খ. তুঁতে
গ. সিলভার সালফেট ঘ. সবগুলো
৮৫. ট্রেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. লবণ খ. অ্যাসিড
গ. ক্ষার ঘ. নির্দেশক
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৮১. ক ৮২. ক ৮৩. ঘ ৮৪. গ ৮৫. ক