বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৩. আলু, আদা মিষ্টি আলু নিচের কোনটির উদাহরণ?

ক. টিউবার খ. রাইজোম

গ. বাল্ব ঘ. স্টোলন

৪. স্টোলনের অগ্রভাগে কী উত্পন্ন হয়?

ক. মুকুল খ. চোখ

গ. কন্দ ঘ. কুঁড়ি

৫. একটি আদর্শ উদ্ভিদের কয়টি অংশ থাকে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৬. নিচের কোনটিতে স্বপরাগায়ন হয়ে থাকে?

ক. শিমুল খ. পেঁপে

গ. সরিষা ঘ. ধান

৭. উন্নতজাতের উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?

ক. ফুল খ. ফল

গ. পরাগ ঘ. কুঁড়ি

৮. গুচ্ছ ফল কোনটি?

ক. নয়নতারা খ. আম

গ. কলা ঘ. সরিষা

৯. বীজত্বকের বাইরে অংশকে কী বলে?

ক. বীজপত্র খ. বীজত্বক

গ. টেস্টা ঘ. টেগমেন

১০. বীজত্বকের ভেতরের অংশকে কী বলে?

ক. টেগমেন খ. টেষ্টা

গ. পত্র ঘ. বীজপত্র

১১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?

ক. বর্ণহীন গ. গন্ধহীন

গ. হালকা ধরনের ঘ. রঙিন ও গন্ধযুক্ত

১২. নিচের কোনটি প্রাণিপরাগী ফুল?

ক. জবা খ. শিমুল

গ. ধান ঘ. কচুরিপানা

১৩. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?

ক. ফলে খ. গর্ভমুণ্ডে

গ. পরাগধানীতে ঘ. ফুলের পাপড়িতে

১৪. ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে?

ক. পাপঁড়ি খ. বৃত্তি

গ. বৃন্ত ঘ. দল

১৫. ফুলের কুঁড়িকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে কোনটি?

ক. বৃত্তি খ. দলমণ্ডল

গ. বৃত্ত ঘ. পাঁপড়ি

১৬. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—

i. ফুল বড় হয়

ii. ফুল মধুগ্রন্থিহীন

iii. গর্ভমুণ্ড আঠাল হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. নিষিক্তকরণের পূর্বশর্ত কী?

ক. পরাগায়ন খ. পরাগনালি সৃষ্টি

গ. জননকোষ সৃষ্টি ঘ. গর্ভাশয়

১৮. একটি ফুলের চতুর্থ স্তবক কোনটি?

ক. স্ত্রীস্তবক খ. বৃত্তি

গ. দল ঘ. পুষ্প

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬.গ ১৭. গ ১৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা