বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৪০. পানির একটি বিশেষ ধর্ম হলো এটি—

i. জৈব যৌগকে দ্রবীভূত করে

ii. অজৈব যৌগকে দ্রবীভূত করে

iii. সব পদার্থকে দ্রবীভূত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৪১. বিশুদ্ধ পানি—

i. গন্ধহীন

ii. স্বাদহীন

iii. বর্ণহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৪২. ইলিশ মাছ ডিম পাড়ে কোন পানিতে?

ক. লবণাক্ত খ. মিঠা

গ. ক্ষারীয় ঘ. অ্যাসিডীয়

৪৩. পানি বিশুদ্ধকরণের জন্য আমরা যে জীবাণুনাশক ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো—

ক. ক্লোরিন খ. ফ্লোরিন

গ. আয়োডিন ঘ. সালফার

৪৪. ওষুধ তৈরির জন্য যে বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, সেটি আমরা কোন পদ্ধতিতে পেয়ে থাকি?

ক. পাতন খ. ক্লোরিনেশন

গ. পরিস্রাবণ ঘ. স্কুটন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪০. ক ৪১. ঘ ৪২. খ ৪৩. ক ৪৪. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা