অধ্যায় ৪
৫. উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয়?
ক. পাতা খ. ফুল
গ. ফল ঘ. মূল
৬. গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়?
ক. ফুল খ. পাতা
গ. ফল ঘ. কাণ্ড
৭. শাখা–প্রশাখার গায়ে যে সবুজ চ্যাপটা অঙ্গ সৃষ্টি হয় তার নাম কী?
ক. ফল খ. ফুল
গ. পাতা ঘ. কাণ্ড
৮. পর্ব ও পর্বমধ্য থাকে উদ্ভিদের কোন অংশে?
ক. মূলে খ. পাতায়
গ. ফলে ঘ. কাণ্ডে
৯. ঝরা ফুলের গোড়ায় যে অংশ না ঝরে থেকে যায় তার নাম কী?
ক. পুংকেশর খ. গর্ভাশয়
গ. বৃতি ঘ. দল
১০. নিচের কোনটি কাণ্ডের অংশ?
ক. শীর্ষ মুকুল খ. পুংকেশর
গ. গর্ভাশয় ঘ. দলমণ্ডল
১১. ভ্রূণমূল হতে নিচের কোনটি উৎপন্ন হয়?
ক. পাতা খ. কাণ্ড
গ. মূল ঘ. ফুল
১২. সাধারণত উদ্ভিদের নিম্নগামী অংশ
কোনটি?
ক. পাতা খ. কাণ্ড
গ. ফল ঘ. মূল
১৩. নিচের কোনটির কাণ্ড মাটির নিচে জন্মায়?
ক. কলা খ. মূলা
গ. আদা ঘ. মরিচ
১৪. বিটপ হলো—
i. পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ
ii. মাটির ওপরের অংশগুলোর সমষ্টিগত নাম
iii. কাণ্ড, পাতা, ফুল ও ফলের একত্র নাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. উদ্ভিদের কাণ্ড—
i. পাতা ও শাখা–প্রশাখার ভার বহন করে
ii. প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির ওপরের অংশ
iii. পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুলসমন্বিত অংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. মূল সাধারণত—
i. পর্ববিহীন ii. মধ্যপর্বযুক্ত
iii. অগ্রমুকুলবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ. ১৪. গ ১৫. ঘ ১৬. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা