অধ্যায় ৫
১. সবুজ পাতার কোষগুলোতে কোনটি বেশি থাকে?
ক. গলজি বস্তু খ. রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. ক্লোরোপ্লাস্ট
২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোন উদ্ভিদে ঘটে?
ক. সবুজ খ. বর্ণহীন
গ. হলুদ ঘ. লাল
৩. উদ্ভিদের পাতার কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?
ক. হলুদ খ. কমলা
গ. সবুজ ঘ. লাল
৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের প্লাস্টিডে প্রবেশ করে কোনগুলো?
ক. সৌরশক্তি, পানি ও কার্বন ডাই–অক্সাইড
খ. পানি, সৌরশক্তি ও অক্সিজেন
গ. কার্বন ডাই–অক্সাইড, গ্লুকোজ ও পানি
ঘ. অক্সিজেন, পানি ও গ্লুকোজ
৫. নিচের কোনটি সালোকসংশ্লেষণে অংশ নেয়?
ক. নাইট্রোজেন খ. প্লাস্টিড
গ. হাইড্রোজেন ঘ. মাইটোকন্ড্রিয়া
৬. পাতা সূর্যরশ্মি বেশি পায় কেন?
ক. এটি সবুজ বলে
খ. এতে প্লাস্টিড আছে বলে
গ. এটি চ্যাপ্টা ও প্রসারিত বলে
ঘ. এতে পত্ররন্ধ্র আছে বলে
৭. সাধারণত উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ ঘটে?
ক. মূলে খ. পাতায়
গ. পর্বমধ্যে ঘ. পর্বে
৮. কোনটিকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়?
ক. কাণ্ড খ. মূল
গ. কচি কাণ্ড ঘ. পাতা
৯. কম সময়ে অধিক পরিমাণে কার্বন ডাই–অক্সাইড গ্যাস শোষিত হয় উদ্ভিদের কোন অংশের মাধ্যমে?
ক. কাণ্ড খ. পাতা
গ. শাখা–প্রশাখা ঘ. পত্রবৃন্ত
১০. পাতার কোন উপাদান খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়?
ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট ঘ. মেসোফিল
১১. সবুজ প্লাস্টিডের প্রধান কাজ কী?
ক. খাদ্য তৈরি করা
খ. পানি সঞ্চয় করা
গ. খনিজ লবণ সঞ্চয় করা
ঘ. খাদ্য পরিবহণ করা
১২. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় কিসের আদান–প্রদান ঘটে?
ক. গ্যাসের খ. তরল পদার্থের
গ. কঠিন পদার্থের ঘ. ধাতুর
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা