বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

প্রশ্ন: জলীয় বাষ্পের ক্ষমতাসম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কীভাবে কাজে লাগানো হয়েছে?

উত্তর: জলীয় বাষ্পের ক্ষমতাসম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহৃত হতো।

প্রশ্ন: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও।

উত্তর: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ হলো—

১. বিদ্যুৎকেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে বায়ু দূষিত হয়। এর ফল অ্যাসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি ঘটে।

২. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও ব্যবহার। যেমন—বন্দুক, বোমা, ট্যাংক ইত্যাদি।

প্রশ্ন: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগের দুটি উদাহরণ লেখো।

উত্তর: আধুনিক প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ হলো—

১. অস্ত্র তৈরি এবং ২. শিল্পকারখানার সৃষ্ট গ্রিনহাউজ গ্যাস থেকে পরিবেশ দূষণ।

প্রশ্ন: বাড়তি ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় দুটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখো।

উত্তর: বাড়তি ফসল উৎপাদনের জন্য দুটি রাসায়নিক প্রযুক্তির নাম হলো—

১. রাসায়নিক সার ও ২. কীটনাশক।

প্রশ্ন: জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে জাহাজ চালানো যায়। এখানে কোনটি বিজ্ঞান এবং কোনটি প্রযুক্তি?

উত্তর: বিজ্ঞান হচ্ছে জলীয় বাষ্পের ক্ষমতা এবং জাহাজ হচ্ছে প্রযুক্তি।


পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা