বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

অধ্যায় ৫

প্রশ্ন: শক্তির ৫টি রূপের নাম লেখো।

উত্তর: শক্তির ৫টি রূপের নাম হলো—

১. বিদ্যুৎশক্তি ২. আলোক শক্তি ৩. তাপশক্তি
৪. শব্দশক্তি ৫. যান্ত্রিক শক্তি।

প্রশ্ন: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?

উত্তর: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো—

১. পরিবহন ২. পরিচলন ৩. বিকিরণ

প্রশ্ন: কীভাবে আলো সঞ্চালিত হয়?

উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

প্রশ্ন: পরমাণু কী?

উত্তর: পরমাণু হলো কোনো পদার্থের এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।

প্রশ্ন: গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন করে?

উত্তর: গিটার শব্দশক্তি উৎপন্ন করে।

প্রশ্ন: শক্তি কী?

উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

প্রশ্ন: দুই রকমের শক্তির নাম লেখো।

উত্তর: দুই রকমের শক্তির নাম হলো—

১. তাপশক্তি ও ২. বিদ্যুৎশক্তি।

প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।

প্রশ্ন: সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে কোনটি?

উত্তর: সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে সৌর প্যানেল।