অধ্যায় ৫
প্রশ্ন: পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামকের নাম লেখো।
উত্তর: পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামক হলো—
১. তাপ ও ২. চাপ।
প্রশ্ন: পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ কী?
উত্তর: পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম পরমাণু দিয়ে গঠিত।
প্রশ্ন: বিকিরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তা–ই বিকিরণ।
অধ্যায়-৬
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের ৩টি উপায় বর্ণনা করো।
উত্তর: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো—
১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ: রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতি। চাল, ডাল, গম, শুঁটকি প্রভৃতি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।
২. লবণ দিয়ে সংরক্ষণ: মাছ, মাংস ও অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।
৩. ফ্রিজে সংরক্ষণ: মাছ, মাংস, সবজি, ফল প্রভৃতি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?
উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্যের অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এবং দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়।