বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

প্রশ্ন: তিনটি খাদ্য উপাদানের নাম লেখো।

উত্তর: তিনটি খাদ্য উপাদানের নাম হলো—

১. শর্করা, ২. আমিষ ও ৩. স্নেহ।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।

উত্তর: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো—

১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ও ২. ফ্রিজে ঠান্ডা করে খাদ্য সংরক্ষণ।

প্রশ্ন: হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্যের নাম লেখো।

উত্তর: হিমাগারে সংরক্ষণ করা যায় এমন তিনটি খাদ্য হলো—

১. মাছ, ২. মাংস ও ৩. শাকসবজি।

প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস?

উত্তর: যেকোনো ধরনের ফল, যেমন

আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।

প্রশ্ন: কৃত্রিম রং মেশানো খাবার খেলে হয় কী রোগ হয়?

উত্তর: কৃত্রিম রং মেশানো খাবার খেলে তিনটি রোগ হয়—

১. ক্যানসার ২. অমনোযোগিতা ও ৩. অস্থিরতা।

প্রশ্ন: কীভাবে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া সম্ভব!

উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল