বিজ্ঞানের চিকিৎসা, রসায়ন ও গণিত শাখায় মুসলমানদের অবিস্মরণীয় অবদান রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৫ ২৭। নিচে একজন খলিফা সম্পর্কে বলা হলো—i. মসজিদে নববীর জন্য জমি ক্রয় করে সম্প্রসারণ করেন ii. তাবুক যুদ্ধের ৩০ হাজার সৈন্যের এক-তৃতীয়াংশের ব্যয়ভার বহন করেন iii. রোমীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য এক হাজার উট দান করেন। এখানে কোন খলিফার কথা বলা হয়েছে?ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত ওসমান (রা.) গ. হজরত ওমর ফারুক (রা.) ঘ. হজরত আলী (রা.)২৮। ফিরদাউস আল-হিকমাহ ফিত-তিব্ব বা চিকিৎসাবিজ্ঞানের স্বর্গ নামক গ্রন্থটিকে—i. আরবি চিকিৎসাশাস্ত্রের প্রথম বিশ্বকোষ বলা যেতে পারে ii. চিকিৎসাশাস্ত্রের সুবৃহৎ গ্রন্থ বলা যেতে পারে iii. চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা চলে।কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii২৯। দ্বাদশ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনূদিত হয়ে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোয় শ্রেষ্ঠ ও প্রামাণ্য গ্রন্থ হিসেবে পঠিত হয়—i. আল-খারিজমির সিদ্ধান্ত গ্রন্থ ii. আল-খারিজমির সুরত আল-আরদ গ্রন্থ iii. আল-খারিজমির হিসাব আল-জাবর ওয়াল মুকাবালহ গ্রন্থকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i ও iii৩০। মুজামুল বুলদান নামক ভূগোলশাস্ত্রে কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে?i. জাতিতাত্ত্বিক ও প্রাকৃতিক বিষয়ের বিবরণii. ঐতিহাসিক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিবরণ iii. প্রতিটি প্রাণীর ঐতিহাসিক প্রেক্ষাপটকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i ও iii৩১। আল-খারিজমির উদ্যোগে দুনিয়ার একটি বাস্তবরূপ তৈরি করা হয়, যা পরবর্তীকালে—i. পৃথিবীর মানচিত্র হিসেবে গৃহীত হয় ii. ইউরোপের মানচিত্রের মডেল হিসেবে গৃহীত হয় iii. পৃথিবীর মানচিত্র অঙ্কনে নমুনা হিসেবে ব্যবহূত হয়কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i ও iii৩২। ওমর খৈয়াম দীর্ঘদিন গবেষণা করে আল-তারিখ জালালি নামে একটি পঞ্জিকা উদ্ভাবন করেন। এটি বেশ নির্ভুল ও উন্নতমানের ছিল—i. ষোড়শ শতাব্দীর পোপ গ্রেগরি কর্তৃক প্রবর্তিত পঞ্জিকার চেয়ে ii. জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত পঞ্জিকার চেয়ে iii. খ্রিষ্টীয় সালের ইংরেজি পঞ্জিকার চেয়েকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii৩৩। ‘আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।’—মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?i. সত্যনিষ্ঠা ও অপূর্ব ত্যাগ ii. দৃঢ়তা ও সংযমের পরিচয় iii. আমানতদারী ত্যাগ ও অপূর্ব সংযমকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪—৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।মুসলমানদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় অভাবনীয় উন্নতি সাধিত হয়। পরবর্তী সময়ে অন্যান্য জাতি মুসলমানদের সঞ্চিত জ্ঞানবিজ্ঞান আহরণ করে জ্ঞানবিজ্ঞানের উচ্চতম শিখরে পৌঁছায়। জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের মূলে রয়েছে মুসলমানদের বিরাট অবদান।৩৪। খলিফা মামুন বাগদাদে ‘বায়তুল হিকমাহ’ নামে গড়ে তোলেন—ক. একটি ধর্মীয় প্রতিষ্ঠান খ. একটি শিক্ষাপ্রতিষ্ঠান গ. একটি বিজ্ঞানাগার ঘ. একটি পাঠাগার৩৫। বিজ্ঞানের যেসব শাখায় মুসলমানদের অবিস্মরণীয় অবদান রয়েছে, তা হলো—i. চিকিৎসা, রসায়ন ও গণিত ii. পদার্থ, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান iii. জ্যামিতি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৩৬। কোন মুসলিম চিকিৎসাবিদকে আধুনিক চিকিৎসাশাস্ত্রের দিশারি মনে করা হয়?i. আবু বকর আল-রাজি ii. ইবনে সিনা iii. হাসান ইবনে হাইসানকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।হজরত আলী (রা.) ইসলাম ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর সেবায় নিজকে উৎসর্গ করেন। তিনি ধনী ছিলেন না। আর্থিক দিক দিয়ে নয়, শক্তি ও মেধা দিয়ে তিনি যেমন অবদান রেখেছেন, তেমন অবদান আর কেউ রাখতে পারেননি।৩৭। তোমার আর্থিক সচ্ছলতা নেই, তুমি কীভাবে ইসলামের সেবা করবে?ক. মেধা দিয়ে খ. ভালোবাসা ও শক্তি—দুটিই দিয়ে গ. ঈমান দিয়ে ঘ. গুণ দিয়ে৩৮। কার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো?i. হজরত ওমর (রা.) ii. হজরত আলী (রা.) iii. হজরত আবু বকর (রা.)কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iiiসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-১৪: অধ্যায়-৫: ২৭. খ, ২৮. ক, ২৯. খ, ৩০. গ, ৩১. খ, ৩২. ক, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. খ।