বিডিএস কোর্সে ভর্তিপ্রার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-২০১০ সেশনে ঢাকা ডেন্টাল কলেজ/চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়ায় যারা মাইগ্রেশনের সুযোগ পেয়েছেন, তাদেরকে নিজ নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে অতিসত্ত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ২০ মার্চ, ২০১০ তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাত্ বর্তমান কলেজ থেকে বদলিকৃত নতুন কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ ২৮ মার্চ, ২০১০ তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।