বিদেশে থাকে যে—প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ অংশ-৫প্রিয় শিক্ষার্থী বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, নম্বর প্রতিটিতে ১ করে। ব বশ হয়েছে যে—বশীভূত।বলার অযোগ্য—অকথ্য।বিদেশে থাকে যে—প্রবাসী।ব্যবস্থার অভাব—অব্যবস্থা।বাঘের ডাক—গর্জন।বয়সে সবচেয়ে ছোট যে—কনিষ্ঠ।বয়সে সবচেয়ে বড় যে—জ্যেষ্ঠ।বেশি কথা বলে যে—বাচাল।বরণ করার যোগ্য—বরণীয়।ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।বেঁচে আছে এমন—জীবিত।বিনা পয়সায়—মাগনা।বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।বিদেশে থাকে যে—প্রবাসী।বিলম্বে নয় এমন—অবিলম্বে।বিচিত্রতায় পূর্ণ যা—বৈচিত্র্যপূর্ণ।বাচ্চাসহ গাভি—ধেনু।বনে বাস করে যে—বনবাসী।বিনা অপরাধে সংঘটিত হত্যা—গণহত্যা।বরণ করার যোগ্য—বরেণ্য।বিচার নেই এমন—নির্বিচার।বাধা দেওয়া হয়েছে এমন—প্রতিরোধ।বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া এমন—প্রশিক্ষণ।বাদশাহর পুত্র যে—শাহজাদা।বন সৃষ্টির উদ্যোগ এমন—বনায়ন।বোঝার ক্ষমতা—বোধ। ভ ভয় নেই যার—নির্ভীক।ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন— ভাষাবিদ।ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।ভাবা যায় না এমন—অভাবনীয়।ভ্রমরের গান—গুঞ্জন।ভারের সমতা এমন—ভারসাম্য। ম মমতা নেই যার—নির্মম।ময়ূরের ডাক—কেকা।মনের ঐশ্বর্য—মনীষা।মিতার ভাব—মিতালি।মধুর ধ্বনি—মধুরা। মরণ পর্যন্ত—আমরণ।মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।মাটির তৈরি শিল্পকর্ম—মৃৎশিল্প।মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ—মৌমাছি।মুক্তি কামনা করে যে—মুক্তিকামী।মৃত্তিকা দিয়ে নির্মিত—মৃন্ময়।মনের ইচ্ছা—শখ।মন্ত্র শুনিয়ে মুগ্ধ করা এমন—মন্ত্রমুগ্ধ।মেধাসম্পন্ন যে—মেধাবী।মাথা নত করে অভিবাদন—কুর্নিশ।মিছিলে উচ্চারিত দাবি-দাওয়া—স্লোগান।মুক্তি কামনাকারী যারা—মুক্তিকামী। য যা আসবে—আগামী।যা পরিহার করা যায় না—অপরিহার্য।যে গাছ অন্য গাছের ওপর জন্মে—পরগাছা। যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল