বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৬ ৮. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?ক) যান্ত্রিক খ) পারমাণবিক গ) সৌর ঘ) বিদ্যুৎশক্তি ৯. শব্দকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন কাজটি করা হয়?ক) বাষ্পীয় ইঞ্জিন চালানো খ) সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করা গ) ডুবোজাহাজ চালানো ঘ) মালপত্র ওঠানো-নামানো১০. ডুবোজাহাজ চালনায় শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? ক) বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তি খ) তাপশক্তি যান্ত্রিক শক্তি গ) চৌম্বকশক্তি যান্ত্রিক শক্তি ঘ) পারমাণবিক শক্তি যান্ত্রিকশক্তি।১১ কয়লাতে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? ক) সৌরশক্তি খ) যান্ত্রিক গ) স্থিতি ঘ) রাসায়নিক শক্তি১২. কোনটিতে আলোক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়?ক) বৈদ্যুতিক ইস্ত্রিতে খ) ফটো ইলেকট্রিক কোষে গ) সঞ্চায়ক কোষে ঘ) বৈদ্যুতিক কোষেনিচের অনুচ্ছেদ থেকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাওনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য পরীক্ষামূলকভাবে এক ধরনের সেল ব্যবহার করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় খোলা আকাশে উন্মুক্ত অবস্থায় সূর্যালোকের প্রভাবে এ ধররে সেল থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায়। ১৩. রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে যে সেল ব্যবহার করা হয়েছে তার নাম কী?ক) সৌর কোষ খ) সৌরচুল্লি গ) সাধারণ কোষ ঘ) লেকল্যান্স কোষ১৪. এ ক্ষেত্রে—i. সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয় ii. তাপশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয় iii. বায়ুপ্রবাহ বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়নিচের কোনটি সঠিকক) i খ) ii গ) i ও iii ঘ) ii ও iii১৫. শক্তির অপচয় রোধে কী প্রয়োজন ?i. অপ্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবহার বন্ধ করা ii. ব্যক্তিগত যন্ত্রপাতি যথেচ্ছ ব্যবহার না করা iii. ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি মেরামত করানিচের কোনটি সঠিকক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii১৬. বাষ্পীয় ইঞ্জিন চালনায় শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?ক) তাপশক্তি রাসায়নিক শক্তি খ) বিদুৎশক্তি তাপশক্তি গ) তাপশক্তি যান্ত্রিক শক্তি ঘ) বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তি১৭. কোন রাশি দুটির মাত্রা ও একক একই?ক) কাজ ও ক্ষমতা খ) কাজ ও শক্তি গ) ক্ষমতা ও শক্তি ঘ) ক্ষমতা ও বল অধ্যায়-৭ ১। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?ক. মিথেন খ. ইথেন গ. কার্বন ঘ. হাইড্রোজেন২। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় কত?ক. ৩.৮×১০১২ ঘনমিটার খ. ৪.৪×১০১২ ঘনমিটার গ. ৩.৪×১০১২ ঘনমিটার ঘ. ৫.৫× ১০১২ ঘনমিটার৩। খনিজ তেলের অস্তিত্ব জানার জন্য—i. বিস্ফোরণ ঘটানো হয় ii. ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয় iii. মাটির অভ্যন্তরের গঠন নিরূপণ করা হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৬: ৮। গ ৯। খ ১০। ঘ ১১। ঘ ১২। খ ১৩। ক ১৪। ক ১৫। ঘ ১৬। গ ১৭। খ অধ্যায়-৭: ১। ক ২। গ। ৩। ঘ।