বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং রোধের একক ওহম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৮প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-১৩ ১৭. ৩০º সেলসিয়াস তাপমাত্রায় উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? ক. ১৬.৫০ মিটার খ. ১৬.৭৫ মিটার গ. ১৭.৪৫ মিটার ঘ. ১৭.৭৫ মিটার১৮. প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগের কী রূপ পরিবর্তন হয়?ক. ০.৬ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায় খ. ০.৬ মিটার/সেকেন্ড কমে যায় গ. ১.৬ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায় ঘ. ১.৬ মিটার/সেকেন্ড কমে যায়১৯. প্রতিধ্বনির সাহায্যে কুয়ার গভীরতা নির্ণয় করা যায়, কিন্তু সাধারণ পুকুরের গভীরতা নির্ণয় করা যায় না. কারণ কী?i. পুকুর খুব ছোট ii. পুকুরের গভীরতা কম iii. পুকুরে শব্দের প্রতিফলন হয় নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২০. কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? ক. পানি খ. কাঠ গ. বায়ু ঘ. ইস্পাত২১. 0ºC তাপমাত্রায় উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?ক. ১৬.৩৫ মিটার খ. ১৬.৫৫ মিটার গ. ১৬.৭৫ মিটার ঘ. ১৬.৯৫ মিটার২২. পানিতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার?ক. ৩৩১ মিটার খ. ১৪৪০ মিটার গ. ৩৯৭২ মিটার ঘ. ৪৯৬৫ মিটার২৩. ৩০º সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত?ক. ৩৩১ মিটার/সেকেন্ড খ. ৩৩৯ মিটার/সেকেন্ড গ. ৩৪৯ মিটার/সেকেন্ড ঘ. ৩৫৯ মিটার/সেকেন্ড ২৪. ০.১ সেকেন্ডে শব্দ কত মিটার পথ অতিক্রম করে?ক. ১৬.৫ মিটার খ. ১৭.৫ মিটার গ. ৩৩.১ মিটার ঘ. ৩৪.১ মিটার২৫. কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা কত গুণ বেশি?ক. ১০ গুণ খ. ১২ গুণ গ. ১৪ গুণ ঘ. ১৫ গুণ অধ্যায়-১৪ ১. বিদ্যুৎ প্রবাহের একক কী?ক. ভোল্ট খ. ওয়াট গ. ওহম ঘ. অ্যাম্পিয়ার২. বৈদ্যুতিক বাল্বে ব্যবহূত টাংস্টেন তারের রোধ বেশি হয় কেন?ক. তারটি মোটা ও খাটো খ. এটি মোটা ও লম্বাগ. এটি সরু ও খাটো ঘ. এটি সরু ও লম্বা৩. ২২০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় ১০০ ওয়াটের একটি বাতি জ্বালাতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?ক. ৪৫ অ্যাম্পিয়ার খ. ২২ অ্যাম্পিয়ার গ. ২.২ অ্যাম্পিয়ার ঘ. ০.৪৫ অ্যাম্পিয়ার.৪. রোধের একক কী?ক. ওহম খ. ভোল্ট গ. ওয়াট ঘ. অ্যাম্পিয়ার৫. স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়—i. ইবোনাইট ও সিল্কের ঘর্ষণে ii. কাচ ও রেশমের ঘর্ষণে iii. ফ্ল্যানেল ও পশমের ঘর্ষণেনিচের কোনটি সঠিক?ক. i. ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১৩: ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. খ।অধ্যায়-১৪: ১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ক।