প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১১ সালে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণের লক্ষ্যে প্রকৃত চাহিদা নিরূপণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে এনসিটিবির কারিকুলাম অনুসারে পরিচালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ২০১১ সালের প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই পাওয়ার জন্য নির্ধারিত ছকে (যা উপজেলা/থানা শিক্ষা অফিসে পাওয়া যাবে) শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সঠিক তালিকা/চাহিদাপত্র আগামী ৮ মার্চ ২০১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার বরাবরে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে চাহিদাপত্র না পৌঁছালে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০১১ সালের পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হবে না।