রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা কোটা এবং আদিবাসী ও উপজাতি কোটায় বিভিন্ন বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাত্কার ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা কোটার সাক্ষাত্কার ২৪ ও ২৫ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অবস্থিত জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে অনুষ্ঠিত হবে আদিবাসী-উপজাতি কোটায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাত্কার। সাক্ষাত্কারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ছাত্র উপদেষ্টা দপ্তরের নোটিশ বোর্ডে দেখা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের www.ru.ac.bd শীর্ষক ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত তথ্যাদি জানা যাবে।সাক্ষাত্কারে অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ও মুক্তিবার্তা অথবা গেজেট সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা পিতা-মাতা অথবা আইনগত অভিভাবককে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। আর আদিবাসী-উপজাতি কোটার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ আদিবাসী-উপজাতি হিসেবে শনাক্তকরণের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।