বিমা ঝুঁকি বণ্টন ও ক্ষতিপূরণের এক সমবায় ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিচিতি বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘বিমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি’—উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর: আইন অনুযায়ী বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা যায়। এরূপ চুক্তির ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং পক্ষগুলো একে অপরের প্রতি বিশ্বস্ত আচরণ করতে বাধ্য থাকে। বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি হিসেবে গণ্য করার অর্থ হলো, বিমাগ্রহীতা বিমা চুক্তি করার সময়ে এর বিষয়বস্তু সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা আছে তা বিমাকারী বা ঝুঁকি গ্রহণকারীর কাছে সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে বাধ্য থাকে। প্রশ্ন: বিমা কীভাবে ঝুঁকির নিশ্চয়তা প্রদান করে? উত্তর: বিমা ঝুঁকি বণ্টন ও ক্ষতিপূরণের এক সমবায় ব্যবস্থা। বিমাকারী বিমাগ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট প্রিমিয়াম নিয়ে থাকে, যার প্রতিদান হিসেবে বিমাগ্রহীতার ঝুঁকি গ্রহণ করে থাকে। সুতরাং বলা যায়, বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার ঝুঁকির নিশ্চয়তা প্রদান করে থাকে। প্রশ্ন: বিমাকে কী ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা যায়? উত্তর: মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলার ব্যবস্থা হলো বীমা। সম্ভাব্য বিপদে একই ঝুঁকির সম্মুখীন অনেক ব্যক্তি সাধারণ একটা তহবিল গঠনপূর্বক যদি কেউ ওই বিপদে ক্ষতিগ্রস্ত হয়, তবে তা পূরণের প্রয়াসের মধ্য দিয়েই গ্রিক সভ্যতাকালে বিমা ব্যবস্থার ধারণা বিকশিত হয়। ঝুঁকি বণ্টনের এ সহযোগিতামূলক ধারণা পরবর্তীকালে বিমা ব্যবসায়ের উদ্ভব ঘটিয়েছে। যে কারণে বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা যায়। প্রশ্ন: অগ্নি বিমাপত্রের দুটি শর্ত বুঝিয়ে লেখো। উত্তর: অগ্নি বিমাপত্রের দুটি শর্ত নিচে দেওয়া হলো— ১. চূড়ান্ত সদ্বিশ্বাস অগ্নি বিমা চুক্তির একটি অন্যতম প্রদান শর্ত। বিমাকারী ও বিমাগ্রহীতা পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে একে অন্যের কাছে বিমা চুক্তির শর্তাবলি ও বিষয়বস্তুর খুঁটিনাটি প্রকাশ করার পর বিমা চুক্তি কার্যকর হবে। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে। ২. বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার যে শেষ স্বার্থ থাকে, তাকে বিমাযোগ্য স্বার্থ বলে। বিমাযোগ্য স্বার্থ না থাকলে ওই বিষয় বিমা করা যায় না। অধ্যায়-১১জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: ব্যবসায়িক পত্র কাকে বলে? উত্তর: ব্যবসায়-সংক্রান্ত লিখিত পত্রকে ব্যবসায়িক পত্র বলে। এটি মূলত ব্যবসায়-সংক্রান্ত বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পত্রের আদান-প্রদানকে বোঝায়। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের সূত্রপাত, সম্প্রসারণ ও নিষ্পত্তি হয়ে থাকে। প্রশ্ন: অ্যারোগ্রাম কাকে বলে? উত্তর: সাধারণ চিঠি লেখার বিভিন্ন উপায় আছে। অ্যারোগ্রাম এগুলোর মধ্যে অন্যতম একটি উপায়। এটা দুধরনের হতে পারে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক। অ্যারোগ্রামে প্রয়োজনীয় ডাক মাশুলসহ লেখার কাগজ থাকে। প্রশ্ন: নিবন্ধিত চিঠি কী? উত্তর: যে চিঠির প্রেরক ও প্রাপকের নাম ডাকঘরের খাতায় লিপিবদ্ধ হয়, তাকে নিবন্ধিত চিঠি বলে। চিঠি যাতে নিশ্চিতভাবে প্রাপকের কাছে পৌঁছে, সে জন্য তা রেজিস্ট্রি বা নিবন্ধিত করা হয়।প্রশ্ন: ব্যবসায়িক যোগাযোগ কী? উত্তর: ব্যবসায় সংগঠনের ভেতর ও বাইরে যে তথ্য, আদেশ-নির্দেশ প্রভৃতি আদান-প্রদান হয়, তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে। প্রশ্ন: ব্যবসায়িক যোগাযোগকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর: ব্যবসায়িক যোগাযোগের বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. অভ্যন্তরীণ যোগাযোগ, ২. বাহ্যিক যোগাযোগ। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য দুই ধরনের যোগাযোগ খুব গুরুত্ব বহন করে। এটা লিখিত বা মৌখিক হতে পারে।