বিষয় অনুযায়ী ভালো করার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস করতে হলে নিয়মিত পড়াশোনাই যথেষ্ট। কিন্তু ভালো জিপিএ মানে জিপিএ-৫ পেতে হলে নিয়মিত ও বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি হতে হবে কৌশলী। জানতে হবে কোন বিষয়ে কী করলে সর্বোচ্চ নম্বর অর্জন করা যায়।  বাংলা ও ইংরেজি: যেকোনো বিভাগ থেকে ভালো করার জন্য বাংলা ও ইংরেজিতে ভালো করতেই হবে। বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে লেখার সময় প্রতিটি শব্দের বানান এবং শুদ্ধ ও সমার্থক বাক্য গঠনের দিকে নজর রাখতে হবে। সাধু চলিতের মিশ্রণ যাতে না ঘটে সে দিকে খেয়াল রাখবে। বাংলার মতো ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে সর্বোচ্চ নম্বরের জন্য পুরো সিলেবাসটি নজরে রাখতে হবে। শুদ্ধ বানান এবং পরীক্ষা পরিকল্পনা অনুসরণে শতভাগ উত্তর লিখলে ইংরেজি উভয়পত্রে ভালো করতে পারবে। পদার্থ ও রসায়ন: বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা সহজে সর্বোচ্চ নম্বর পেতে পদার্থ ও রসায়নের সব অধ্যায় পড়তে হবে। অঙ্ক ও সমীকরণ দেওয়ার ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। গুরুত্বপূর্ণ রাসায়নিক সংকেতগুলো অবশ্যই বারবার লিখে অনুশীলন করবে। জীব এবং উদ্ভিদবিজ্ঞান: জীববিজ্ঞানে মানবদেহ অধ্যায়টি খুবই গুরুত্বসহ দেখবে। উদ্ভিদবিজ্ঞানে বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বৈজ্ঞানিক নাম ইংরেজিতে লিখে তার নিচে একটা দাগ টানবে। এ বিষয়গুলোতে চিত্রের প্রতি নজর দিতে হবে। উত্তরের ঠিক মাঝামাঝি স্থানে চিত্রটি আঁকবে এবং কিসের চিত্র তা ডান পাশে চিহ্নিত করবে। সমাজকল্যাণ ও পৌরনীতি: সমাজকল্যাণ প্রথমপত্রে প্রথম থেকে নবম অধ্যায় এবং দ্বিতীয়পত্রে দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম থেকে নবম অধ্যায় পর্যন্ত বেশি করে অনুশীলন করবে। এ বছর পৌরনীতির সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। সব অধ্যায় থেকেই প্রশ্ন আসতে পারে। সেটা সংক্ষিপ্ত বা রচনামূলক যেভাবেই হোক। সমাজকল্যাণ এবং পৌরনীতি দুটি তথ্যনির্ভর বিষয়। সুতরাং পরিকল্পনামাফিক সঠিক কথাটুকু লিখলে এ বিষয় দুটিতে ভালো নম্বর পাওয়া যাবে।