বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৫ ৬। কোন খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন?ক. ইবনে হিশাম খ. আবদুল মালিক গ. মানসুর আজিজ ঘ. হজরত ওমর (রা.)৭। কোরআন মাজিদের প্রথম বাণী কোনটি?ক. দেখো খ. বলো গ. পড়ো ঘ. চিন্তা করো ৮। দারুল আরকাম কোথায় অবস্থিত ছিল? ক. সাফা পাহাড়ের পাদদেশে খ. সাওর পাহাড়ের পাদদেশে গ. মারওয়া পাহাড়ের পাদদেশে ঘ. উহুদ পাহাড়ের পাদদেশে ৯। ‘আল-জুদারি ওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কে রচনা করেন? ক. ইবনে সিনা খ. ওমর খৈয়াম গ. আবু বকর আল-রাযি ঘ. ইবনে রুশদ ১০। ‘কানুন-ফিততিব্ব’ গ্রন্থখানি কে প্রণয়ন করেন? ক. ইবনে সিনা খ. ইবনে হাইসামগ. আল বেরুনি ঘ. আলী তাবারি ১১। মুসলিম বিজ্ঞানীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দৃষ্টিবিজ্ঞানী ছিলেন? ক. ওমর খৈয়াম খ. ইবনে সিনা গ. নাসিরুদ্দীন তুসি ঘ. ইবনে হাইসাম ১২। কিতাবুল মানজির কে রচনা করেছিলেন? ক. আবু বকর আল-রাযি খ. ইবনে হাইসাম গ. ইবনে সিনা ঘ. জাবির ইবনে হাইয়্যান ১৩। কাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ মনে করা হয়? ক. ওমর খৈয়ামকে খ. মুসা খারিজমিকে গ. জাবির ইবনে হাইয়্যানকে ঘ. আবু বকর আল-রাযিকে ১৪। বীজগণিতের সর্বপ্রথম আবিষ্কারক কে?ক. আল-মাসউদী খ. আল-খারিজমি গ. আলী তাবারি ঘ. আল-বেরুনি১৫। মালিক আশরাফের কন্যা খাতুন কোথায় কলেজ স্থাপন করেছিলেন?ক. বাগদাদে খ. কায়রোতে গ. দামেস্কে ঘ. কুফায় ১৬। রুমা কূপ কোথায় অবস্থিত?ক. মক্কায় খ. সিরিয়ায় গ. ইয়েমেনে ঘ. মদিনায় ১৭। হজরত মুহাম্মদ (সা.) শেষ জামানার নবী হবেন—এ ভবিষ্যদ্বাণী কে প্রথম প্রকাশ করেন? ক. আমিনা খ. আবু তালেব গ. বহিরা ঘ. আবু জেহেল ১৮। যে পর্বতের গুহায় মহানবী (সা.)-এর নিকট প্রথম ওহি নাজিল হয় তার নাম কী?ক. সাফা খ. মারওয়া গ. হেরা ঘ. সিনাই১৯। ‘জামিউল কোরআন’ কাকে বলা হয়?ক. হজরত আবুবকর (রা.) খ. হজরত উমর (রা.) গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আলী (রা.)২০। ‘বায়তুল হিকমাহ’ কে গড়ে তোলেন? ক. খলিফা মামুন খ. খলিফা হারুণ গ. হাজ্জাজ বিন ইউসুফ ঘ. খলিফা মুনসুর# নিচের হাদিসের আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।’২১। ইসলামের সত্য প্রচার বন্ধের লক্ষ্যে কেউ একটা বড় উপহার দিতে চাইলে একজন সত্য প্রচারকারীর কী করা উচিত?ক. সত্য প্রচার বন্ধ করে দেবে এবং উপহার গ্রহণ করবে খ. প্রথমে উপহার নেবে পরে সত্য প্রচার করতে থাকবেগ. উপহার প্রত্যাখ্যান করে সত্য প্রচার অব্যাহত রাখবে ঘ. উপহার গ্রহণ করবে না এবং সত্য প্রচারও অব্যাহত রাখবে না ২২। নিচের কোনটি একজন মুসলিমের কর্তব্য?ক. টাকার বিনিময়ে কাজ করে দেওয়া খ. প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে কাজ করা গ. প্রভাবশালী ব্যক্তির ভয়ে কাজ করা ঘ. প্রভাবশালী ব্যক্তির অনুরোধে কাজ করা২৩। বালক হজরত মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কেন?i. দরিদ্রদের সাহায্য করার জন্য ii. পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য iii. সাংসারিক সহযোগিতার জন্য কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবারসঠিক উত্তর: অধ্যায়-৫: ৬। ঘ ৭। গ ৮। ক ৯। গ ১০। ক ১১। ঘ ১২। গ ১৩। গ ১৪। খ ১৫। গ ১৬। ঘ ১৭। গ ১৮। গ ১৯। গ ২০। ক ২১। গ ২২। খ ২৩। গ।