বাক্য রচনা অংশ-১১প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। স্মরণ = বীর মুক্তিযোদ্ধাদের সবাই স্মরণ করি।কুর্নিশ = উজির বাদশাহকে কুর্নিশ করলেন।শাস্ত্র = শাস্ত্রের প্রতি সম্মান জানানো উচিত।এলোমেলো = এলোমেলো বাতাস বইছে।থইথই = বন্যায় মাঠ-ঘাট পানিতে থইথই করছে।অবাক = অবাক চোখে দেখছ কী?আলোর পাখি = আলোর পাখি জোনাকি অন্ধকারে পথ দেখায়।নির্যাতিত = নির্যাতিত মানুষকে সাহায্য কর।নিপীড়িত = নিপীড়িত মানুষের পাশে সব সময় দাঁড়াবে।মজলুম = মাওলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা।বিষনজর = আমার প্রতি তোমার এতো বিষনজর কেন?কারারুদ্ধ = লোকটি কারারুদ্ধ অবস্থায় আছে।প্রতিবাদী = সে প্রতিবাদী মানুষ।সমাবেশ = সমাবেশ করতে থানার অনুমতি দরকার।তরঙ্গ = নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে।দিশেহারা = বিপদে দিশেহারা হতে নেই।পাখি শব্দ ছড়ায় = গাছে গাছে পাখির ডাক যেন মধুর শব্দ ছড়িয়ে দেয়।সোনার ছবি = আমাদের দেশটাকে মনে হয় যেন সোনার ছবি।পদমর্যাদা = লোকটির পদমর্যাদা অনেক ওপরে।মোহ = অর্থের প্রতি মোহ থাকা ভালো নয়।অনাড়ম্বর = কবির অনাড়ম্বর জীবন যাপন করে।বিচিত্র = সারা দুনিয়ায় কত বিচিত্র প্রাণী বাস করে।সংরক্ষিত = সামরিক জাদুঘর তৈরির জন্য স্থানটি সংরক্ষিত আছে।দলপতি = খেলাধুলায় দলপতির নির্দেশ মেনে চলতে হয়।বিকট = রাতদুপুরে বিকট আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল।রগচটা = কী যে রগচটা লোকের পাল্লায় পড়েছি, কথায় কথায় রেগে ওঠে।শক্তিধর = সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার শক্তিধর হিংস্র প্রাণী।গহিন = গহিন অরণ্যে পথ ভুল হতে পারে।রাক্ষুসে খিদে = সারা দিন উপোস করে তার এখন রাক্ষুসে খিদে পেয়েছে।উদার = শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন উদার মনের মানুষ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল