অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-৭প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।২৫.বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সৈনিক। তার জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের যেসব সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের অন্যতম।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সৈনিক কে?খ. মোস্তফা কামালের জন্ম কত সালের কত তারিখে?গ. মোস্তফা কামালের জন্মস্থান কোথায়?ঘ. তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে কত বছর বয়সে যোগ দেন?ঙ. তিনি ১৯৭১ সালে কীভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন?২৬.আষাঢ় হল ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালোমেঘে ঢেকে থাকে। সারা দিন ঝরে অবিরাম বৃষ্টি। ধানের খেত বৃষ্টির পানিতে ভরে যায়। পথ-ঘাট প্লাবিত হয় বৃষ্টিতে। চারদিকে ঘনিয়ে আসে অন্ধকার। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে গোহালে আনেন, যারা বাইরে গেছে, তারা ফিরে এল কি না, খোঁজখবর নেন। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যায়। এ সময়ে, এই ঝরঝর বর্ষায় বাইরে না যাওয়াই ভালো।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো: ক. বর্ষার মাস কোনটি? খ. বর্ষার সারাদিন কী হয়? গ. বর্ষায় চারদিকে কী ঘনিয়ে আসে?ঘ. সন্ধ্যার আগে কী বন্ধ হয়ে যায়? ঙ. বর্ষায় কী করা ভালো?২৭.পৃথিবীতে কে ধার্মিক, কে সুখী, কে বিজ্ঞ, কে ধীর, কে সাধু, কে জ্ঞানী বা মূর্খ—এই জিজ্ঞাসার একটি পরিষ্কার ধারণা রয়েছে। তিনিই প্রকৃত ধার্মিক, যিনি সব জীবকে দয়া করেন, ভালোবাসেন। তিনিই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই। তিনিই প্রকৃত বিজ্ঞ, যাঁর ভালোমন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর, যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি পরের কারণে স্বার্থ ত্যাগ করেন। আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী, যাঁর ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে। অথচ তিনিই মূর্খ, যাঁর নিজের ভালোমন্দ বোধ থাকে না। আর সে কারণেই নিজের ক্ষতি নিজেই করেন।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. ধার্মিক কে? খ. প্রকৃত সুখী কোন জন? গ. প্রকৃত ধীর কখন বিচলিত হন না? ঘ. সত্যিকার জ্ঞানী কে? ঙ. কে নিজের ক্ষতি করে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল