ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ক্ষেত্রে দুটি বিভাগ রয়েছে। ‘ক’ বিভাগ হলো ফিন্যান্স ও ‘খ’ বিভাগ হলো ব্যাংকিং। ফিন্যান্স বিভাগ থেকে ৩টি প্রশ্ন, ব্যাংকিং বিভাগ থেকে ৩টিসহ মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে ফিন্যান্স অংশ থেকে প্রথম অধ্যায়: অর্থায়নের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, নীতিমালা গুরুত্ব বা প্রয়োজনীয়তা, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি গুরুত্বপূর্ণ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান ভালোভাবে করতে হবে। অর্থাত্ অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি পদ্ধতিতে অঙ্ক। বিচ্যুতি নির্ণয়, গড় মুনাফা হার নির্ণয় এবং মূলধন ব্যয় নির্ণয়ের অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। ব্যাংকিংয়ের অংশে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে ব্যাংকের উত্পত্তি ও ক্রমোন্নয়নের ইতিহাস, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকে হিসাব খোলার নিয়ম, বিভিন্ন প্রকার ব্যাংক হিসাবে ব্যাখ্যা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ফিন্যান্স অংশের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে আয়ত্তে আনবে।
মো. শফিকুল ইসলাম ভূঞা, সহকারী শিক্ষক
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা