বুড়ি একটুও রাগল না: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ৩. সুখু বাতাসের পিছু পিছু চলিল প্রাসাদের দিকে। কিন্তু প্রাসাদ তো অনেক দূর। আলসে সুখু অল্পেই হাঁপাইয়ে উঠিল। তার মেজাজ হইয়া উঠিল তিরিক্ষি। প্রাসাদে ঢুকিল সে রাগে আগুন হইয়া।উত্তর: সুখু বাতাসের পিছু পিছু চলল প্রাসাদের দিকে। কিন্তু প্রাসাদ তো অনেক দূর। আলসে সুখু অল্পেই হাঁপিয়ে উঠল। তার মেজাজ হয়ে উঠল তিরিক্ষি। প্রাসাদে ঢুকল সে রাগে আগুন হয়ে।৪. বুড়ির দরজাটা সে খুলিল লাথি দিয়ে। তারপর চেঁচাইয়ে উঠিল: মড়ামুখো বুড়ি, জলদি আমার গয়নার ব্যবস্থা কর। বুড়ি একটুও রাগিল না। মিষ্টি গলায় বলিল, এত অস্থির হচ্ছো কেন মেয়ে? যাও, ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও। দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু! তাহলে পস্তাবে।উত্তর: বুড়ির দরজাটা সে খুলল লাথি দিয়ে। তারপর চেঁচিয়ে উঠল: মড়ামুখো বুড়ি, জলদি আমার গয়নার ব্যবস্থা কর। বুড়ি একটুও রাগল না। মিষ্টি গলায় বলল, এত অস্থির হচ্ছো কেন মেয়ে? যাও, ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও। দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু! তাহলে পস্তাবে।৫. মনে রেখ, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হইবে। পৃথিবীতে তোমরা যে কাজ করিয়াছ, আল্লাহ তোমাদের কাছে তাহার হিসাব চাহিবেন। তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার কোরো না। তোমরা নিজেরা যা খাইবে। তাদেরও তাই খাইতে দেবে। নিজেরা যে কাপড় পরিবে; তাহাদেরও তাই পরিতে দেবে।উত্তর: মনে রেখ, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার কোরো না। তোমরা নিজেরা যা খাবে। তাদেরও তাই খেতে দেবে। নিজেরা যে কাপড় পরবে; তাদেরও তাই পরতে দেবে।