বুয়েটে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ৫ থেকে ১৬ মার্চের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে। ঠিকানা (www.buet.ac.bd)। এরপর আবেদনপত্র প্রিন্ট করে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। পিএইচডি, এমফিল, মাস্টার ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন ফি ৩০০ টাকা। আবেদনপত্রের প্রিন্ট কপি জমা দেওয়ার সময় প্রসপেক্টাসে উল্লিখিত প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। শিক্ষার্থীরা যে বিভাগে ভর্তি হতে চান, বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে হবে। এসব কোর্সের ক্লাস শুরু হবে ১৬ এপ্রিল থেকে।