বুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু পুরকৌশল ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ও অন্য ভবনগুলোতে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। ১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৩৬০ জন। এর মধ্যে বাছাইকৃত ৮ হাজার ৭০৬ জন পরীক্ষায় অংশ নেবেন। ৫ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হবে।