বুয়েটে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে বিভিন্ন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট সাত হাজার ৮৯৫টি আবেদনের (ক গ্রুপ: ৬৫৯৪ এবং খ গ্রুপ: ১৩০১) মধ্য থেকে বাছাইকৃত সাত হাজার ৮৪৬ জন (ক গ্রুপ: ৬৫৪৬ এবং খ গ্রুপ: ১৩০০) যোগ্য শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া আদিবাসী প্রার্থীদের নামের আগে TRIBAL কথাটি না লেখা থাকলে এর প্রমাণপত্রসহ দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগের ঠিকানা: অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার, ডিন, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ ও সভাপতি, ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।পরীক্ষার্থীদের জন্য আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.buet.ac.bd/?page_id=931) থেকে বিস্তারিত জানা যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন