বুয়েটে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে শর্ট কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েটে ও ডাইরেকটরেট অব কন্টিনিউয়িং এডুকেশন (ডিসিই) যৌথভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে শর্ট কোর্সের আয়োজন করতে যাচ্ছে। কোর্সে অংশ নেওয়ার জন্য আবেদন করতে হবে আগামী ২০ জুনের মধ্যে। এই কোর্স চলবে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত। পেশাজীবী ও শিক্ষার্থী সবাই এই কোর্সে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি তিন হাজার ৫০০ টাকা। এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে মো. আহসান আক্তার হোসেন, কোর্স কো-অর্ডিনেটর ও ডাইরেক্টর, ডাইরেকটরেট অব কন্টিনিউয়িং এডুকেশন (ডিসিই), বুয়েট, ফোন: ৯৬৬৫৬৫০, বর্ধিত: ৭৭৫২, ৭৫০৩, ৭৭২৫ মোবাইল: ০১৭২৬৮৮৫৪৩৪ ই-মেইল: [email protected]