প্রিয় পরীক্ষার্থী, এ বছর বিভিন্ন বিষয়ে সৃজনশীল অংশে নম্বর বাড়ানো হয়েছে এবং বহুনির্বাচনি অংশে নম্বর কমানো হয়েছে। তাই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় সময়ের প্রতি খেয়াল রাখবে। প্রথমে বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে সঠিক বৃত্তটি যথাযথভাবে পূরণ করবে। পরীক্ষায় উভয় উত্তরপত্রে প্রয়োজনীয় বৃত্তগুলো খুব সাবধানতার সঙ্গে ভরাট করবে। প্রতিটি বিষয়ের সেট কোড সতর্কতার সঙ্গে পূরণ করবে। প্রতি বিষয়ের পাঠ্যবই ভালোভাবে পড়বে। তাহলে সৃজনশীল ও বহুনির্বাচনি অংশের উত্তর সঠিকভাবে লিখতে পারবে। অপ্রয়োজনীয় কিছু উত্তরপত্রে লিখবে না। অতিরিক্ত উত্তরপত্র নিয়ে সঙ্গে সঙ্গে নির্ধারিত স্থানে উত্তরপত্রের নম্বর লিখে বৃত্ত পূর্ণ করবে। অপ্রয়োজনে অতিরিক্ত খাতা নেবে না। নিয়মিত খাওয়াদাওয়া করবে। বেশি রাত জেগে পড়বে না।
বাবলী পুরকায়স্থ
প্রধান শিক্ষক
সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট