বৃত্তি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট পর্যায়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে। আবেদন করতে হবে আগামী ১৫ মার্চের মধ্যে। আবেদনকারীদের তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসব শিক্ষার্থী স্নাতক ও স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল, টেক্সটাইল, লেদার, ভেটেরেনারিস কলেজসহ বিভিন্ন কলেজে এইচএসসি পর্যায়ে লেখা পড়া করছেন, তাঁরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনপত্র তিনটি পার্বত্য জেলা উন্নয়ন বোর্ড অফিস থেকে সংগ্রহ করা যাবে। আরও বিস্তারিত তথ্যের জন্য মো. মনজুরুল আলম, পরিকল্পনা কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি-৪৫০০, বাংলাদেশ, ফোন- ০৩৫-১৬৩৩১৫।