বৃত্তি দিচ্ছে ফরিদপুর জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা পরিষদ ফরিদপুর জেলার স্থায়ী অধিবাসী গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। জেলার ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি দেওয়া হবে। আবেদন করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অনুষদ অথবা বিভাগীয় প্রধানের সুপারিশসহ আবেদন করতে হবে।আবেদনপত্র জেলা পরিষদ কার্যালয় (কবি জসীমউদদীন হল, তৃতীয় তলা) এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে: আবদুল্লাহ আল মামুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফরিদপুর, ফোন নং: ৬১০৩০ ই-মেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.zpfaridpur.org