প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা পরিষদ জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য আবেদন পত্রের নির্ধারিত ফরম আহ্বান করেছে। এ আবেদনপত্র বিনা মূল্যে কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যালয় থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করা যাবে।আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে ২০০৯ সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫ এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৪.৫ পেতে হবে।প্রয়োজনীয় তথ্য: প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের সুপারিশপত্র। সব পরীক্ষার মার্কশিট ও সনদের সত্যায়িত ফটোকপি। প্রতিষ্ঠান প্রধানের সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র ২৮ ফেব্রুয়ারির মধ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য জেলা পরিষদ কার্যালয় থেকে জানা যাবে। ঠিকানা: জেলা পরিষদ, কিশোরগঞ্জ।