প্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। মনে রেখো, এ পরীক্ষার ওপর তোমার ভবিষ্যতের সাফল্য নির্ভর করবে।১. প্রতিটি বিষয় তোমরা আলাদা আলাদাভাবে গুরুত্ব দেবে। ভালো ফল করতে হলে সব বিষয়ে ভালো নম্বর (লেটার গ্রেড) পেতে হবে।২. ভালো জানা উত্তর প্রথমেই করবে। প্রশ্নের ক্রমিক নম্বর ঠিকভাবে লিখবে।৩. বাংলা প্রথম পত্রে লেখকের নামের বানান যেন ভুল না হয়। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে বেশি জোর দেবে।৪. গণিতের সূত্র ভালো করে মনে রাখবে। বাসায় পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন গণিতের সমস্যা সমাধান অনুশীলন করবে।৫. ধর্মশিক্ষা বিষয়টি ভালো করে রিভিশন দাও। এটাতেও ভালো নম্বর পেতে হবে।৬. সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানের কঠিন বিষয়গুলো ভালো করে পড়বে। প্রয়োজনে প্রশ্নের উত্তর বাসায় লিখবে। বিজ্ঞানে চিত্র দেবে।৭. গার্হস্থ্য অর্থনীতি বা কৃষিশিক্ষা বিষয়ে একটুও অবহেলা করবে না। ভালো জিপিএ পেতে এ বিষয়ের গুরুত্বও সমান।৮. মনে রেখো, জুনিয়র বৃত্তি দেওয়া হবে এই জেএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই।