বৃত্তি বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিংনান বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার সুযোগ

কলা, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে বৃত্তিসহ স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে হংকংয়ের লিংনান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন করা যাবে ৩০ মার্চ পর্যন্ত।

ভর্তির যোগ্যতা, আবেদন-প্রক্রিয়া ও বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে (www.ln.edu.hk/admissions/ug/overseas)।

 জাপান সরকারের মনবুকাগাকাশো বৃত্তি

জাপান সরকারের মনবুকাগাকাশো বৃত্তির আওতায় স্কুলশিক্ষকদের কাছে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বৃত্তির মাধ্যমে একজন শিক্ষককে শিক্ষণপদ্ধতি, স্কুল ব্যবস্থাপনা, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলো নিয়ে গবেষণাসহ শিক্ষাপদ্ধতি উন্নত করতে নানা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রায় দেড় বছর মেয়াদি এই বৃত্তি সুবিধা পেতে আগ্রহী ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় বা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্নাতক হতে হবে এবং শিক্ষক হিসেবে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.banbeis.gov.bd/monoteacher) বৃত্তি-সংক্রান্ত পেজ থেকে আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাসে মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
গ্রন্থনা: সজীব মিয়া