বৃহস্পতি, রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার, রোববার ও সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd or www.nubd.info ও সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত অন্য সব পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।