বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ধিত সময় অনুযায়ী ১৫ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর পর্যন্ত মোবাইল ফোনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।

আগামী ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।