বেগম রোকেয়ায় ভর্তি পরীক্ষা ১ ও ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ও ৩ মে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ৫ মে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন।

আগামী ১ মে সকাল নয়টায় ‘এ’ ইউনিট, সকাল সাড়ে ১১টায় ‘বি’ ইউনিট ও বিকেল সাড়ে তিনটায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে সকাল সাড়ে নয়টায় ‘ডি’ ইউনিট, সাড়ে ১১টায় ‘ই’ ইউনিট ও বিকেল সাড়ে তিনটায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. brur. ac. bd/www. admission. brur. ac. bd) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে আগামী ১৫ এপ্রিল থেকে তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, ছয়টি ইউনিটের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ৯০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রসঙ্গত এই ভর্তি পরীক্ষা গত বছর ৪,৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষক সমিতির দীর্ঘদিনের আন্দোলনের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।