বেগম রোকেয়া নারীশিক্ষার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়—১৪ ১৭। বেগম রোকেয়া — নামের মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। উত্তর: বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম নামের মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন।১৮। বেগম রোকেয়া — শিক্ষার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেন।উত্তর: বেগম রোকেয়া নারীশিক্ষার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেন। অধ্যায়—১৫ ১। ১৯৭১ সালে — মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। উত্তর: ১৯৭১ সালে নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।২। পাকিস্তানে—সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে।উত্তর: পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে।৩। “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম — সংগ্রাম।” উত্তর: “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।”৪। পাকিস্তানি সৈন্যরা — মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।উত্তর: পাকিস্তানি সৈন্যরা ২৫শে মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।৫। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে — বলা হয়। উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে কাল রাত বলা হয়।৬। ২৬শে মার্চ আমাদের — দিবস।উত্তর: ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।৭। জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর — সেনাপতি পদে নিযুক্ত করা হয়। উত্তর: জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি পদে নিযুক্ত করা হয়।৮। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে — ভাগে ভাগ করা হয়। উত্তর: মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি ভাগে ভাগ করা হয়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল