বেশি নম্বর পেতে গাণিতিক সমস্যায় জোর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টেট কলেজ, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ো। পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা সঠিকভাবে সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। গাণিতিক সমস্যার পূর্ণ নম্বর পেতে হলে নিচের বিষয়গুলো লক্ষ রাখতে হবে— ক) প্রদত্ত রাশির প্রতীক ও এককসহ সংখ্যা মান এবং নির্ণেয় রাশির নাম ও প্রতীক লিখতে হবে। খ) বিভিন্ন রাশির মান এককের বিভিন্ন পদ্ধতি দেওয়া থাকলে তা অবশ্যই একই এককের পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে । গ) ফরমুলা লিখে তারপর যথাযথ এককসহ মান বসাতে হবে । ঘ) হিসাবের বিভিন্ন ধাপ দেখাতে হবে। ঙ) প্রথম পত্রের ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং দ্বিতীয় পত্রের স্থির তড়িত্, তড়িত্ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করতে হবে। চ) সংখ্যা মানের মাঝখানে গুণ চিহ্ন হিসাবে (.) ব্যবহার না করে (×) ব্যবহার করতে হবে। ছ) সংখ্যা মান বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন 663 × 10-36 বা 66.3  10-35 না লিখে 6.63×10-34 লিখতে হবে। জ) কোণের মান বের করার ক্ষেত্রে sin-1 বা tan-1 ইত্যাদি আকারে কোণের মান না লিখে ক্যালকুলেটরের সাহায্যে সঠিক মান বের করতে হবে। ঝ) হিসাবে sin, cos, tan ইত্যাদির মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করলে দশমিকের পর অন্তত পাঁচঘর নিতে হবে।চিত্রে করণীয়: পদার্থবিজ্ঞানের অনেক জটিল বিষয়কে চিত্রের সাহায্যে সহজ করে উপস্থাপন করা যায়। সে জন্য ক) প্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনীয় চিত্র দিতে হবে। কেননা প্রশ্নোত্তরে চিত্রের গুরুত্ব হিসেবে নম্বর বণ্টন করা হয়ে থাকে। খ) কোন কোন গাণিতিক সমস্যায় (অঙ্কের ) চিত্র ব্যবহার করতে হয়। যেমন—(i) প্রথম পত্রের: ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং (ii) দ্বিতীয় পত্রের: স্থির তড়িত্, তড়িত্ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করা দরকার । চিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়: ক) চিত্র অবশ্যই পেনসিল (এইচ-বি) দিয়ে সঠিকভাবে পরিষ্কার করে আঁকতে হবে। খ) ভেক্টর রাশির ক্ষেত্রে (যেমন—বল, বেগ, প্রাবল্য, ভরবেগ ইত্যাদি) দিক দেখাতে হবে। গ) আলোকবিদ্যার চিত্রে আলোর দিক দেখাতে হবে। ঘ) বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কোষ বা ব্যাটারির প্রতীক নির্ভুল হতে হবে এবং তড়িত্ প্রবাহের দিক দেখাতে হবে। সময় বিষয়ে করণীয়: পরীক্ষায় সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে অনেকেই জানা প্রশ্নের উত্তর দিতে পারে না, এমনকি জানা অঙ্ক বা গাণিতিক সমস্যার উত্তর বাদ রেখে চলে আসতে হয়। কোন প্রশ্নের উত্তরে কতটুকু সময় দিতে হবে তার একটা সম্ভাব্য হিসাব তোমার মাথায় তাত্ক্ষণিকভাবে রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর বেশি জানা বলে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে শেষের দিকের প্রশ্নের উত্তর দিতে পারবে না বা দায়সারাভাবে উত্তর দিতে হবে। বেশি সময় দিয়ে লেখা কোনো প্রশ্নোত্তরে ২ নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে ৫-৬ নম্বর নষ্ট হওয়ার ভয় থাকে। বড় প্রশ্ন যেগুলো লিখতে নির্ধারিত সময় অপেক্ষা বেশি সময় লাগে সেগুলো ছোট করে নিতে হবে অথবা দ্রুত লেখার অভ্যাস করতে হবে।