বাক্য রচনা অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা জব্বর তোমাকে একটি জব্বর খবর দেব।বেইমান সবাই বেইমানকে ঘৃণা করে।প্রতিজ্ঞা সবার উপকার করব এ আমার প্রতিজ্ঞা।মোহর পরীক্ষার উত্তরপত্রগুলো মোহর করে দাও।নির্জন নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে।দুশমন পোকা ফসলের শত্রু।পরাগ মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলছে।ক্রোশ শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে দুই ক্রোশ পথ হাঁটতে হয়।অন্বেষণে শিকারি বাঘ শিকারের অন্বেষণে বনে ঘুরে বেড়ায়।প্রবীণ প্রবীণ লোককে সম্মান করতে হয়। শব্দ বাক্য রচনা মহাজন মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র।শুধাল জিজ্ঞেস করল। নিষ্পাপ শিশুরা ফুলের মতো নিষ্পাপ।দোষারোপ না জেনে কাউকে দোষারোপ করতে নেই।জগদীশ জগদীশ আমাদের ন্যায়ের পথে চালনা করেন।অনল হিংসুটে লোক সর্বদা হিংসার অনলে জ্বলেপুড়ে মরে।ঈর্ষা ঈর্ষা করা ভালো নয়।বহ্নিতাপ রাজার ক্রোধের বহ্নিতাপ থেকে প্রজার রক্ষা পাওয়া সহজ নয়। শব্দ বাক্য রচনা স্বজনবিমুখ তার মতো স্বজনবিমুখ লোক আর দেখিনি।তুষ্ট বেশি লোভ না করে অল্পে তুষ্ট হওয়া ভালো।গরীয়ান সেই ব্যক্তি গরীয়ান, যে দরিদ্রকে সাহায্য করে।বরেণ্য অনেক বরেণ্য শিক্ষক স্বাধীনতার জন্য প্রাণদান করেছেন।নির্বিচার ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় নির্বিচারে হত্যা চালিয়েছিল।ঠান্ডা মাথায় পাকিস্তানি সেনারা ঠান্ডা মাথায় এ দেশের সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করেছে।মেধাবী তৃষা খুবই মেধাবী মেয়ে।নীলনকশা পাকিস্তানি সেনারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীলনকশা তৈরি করেছিল।কোণঠাসা সদা সত্য কথা বলায় সুরভী আপাকে নিন্দুকেরা কোণঠাসা করে রেখেছে।অবধারিত মৃত্যু অবধারিত জেনেও মুক্তিসেনারা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেননাজুক পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল