বেসরকারি মেডিকেলে সংরক্ষিত কোটায় ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে ৫ শতাংশ কোটা অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। মেধাতালিকার অবস্থান অনুযায়ী শিক্ষার্থীদের বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।এই কোটায় ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা স্কোর ১২০-এর উপরে থাকতে হবে। তবে যেসব শিক্ষার্থী এরই মধ্যে বেসরকারি মেডিকেলে ভর্তি হয়েছেন, তাঁরা এই কোটায় আবেদন করতে পারবেন না।এ কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের সমপরিমাণ বেতন-ভাতাদি ও সেশন চার্জ দিয়ে পড়াশোনা করতে পারবেন। এই কোটায় ভর্তির জন্য আবেদন ফি ৬০ টাকা, যা প্রি-পেইড টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। এ-বিষয়ক বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা: http://dghs.teletalk.com.bd