জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৩প্রশ্ন: তাম্র শাসন বলতে কী বোঝ?উত্তর: প্রাচীনকালের রাজারা তামার পাত্রে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন। এগুলোকেই তাম্র শাসন বলা হতো।প্রশ্ন: প্রাচীনকালে বৌদ্ধ বিহার নির্মাণ করা হতো কেন?উত্তর: প্রাচীনকালে বৌদ্ধ বিহার নির্মাণ করা হতো বৌদ্ধ ভিক্ষুদের বসবাস ও বিদ্যাচর্চা করার জন্য।প্রশ্ন: প্রাচীন বাংলায় বাণিজ্যের প্রসার ঘটার কারণ ব্যাখ্যা করো।উত্তর: প্রাচীন বাংলার বাণিজ্যের প্রসার ঘটে মূলত নদীপথে চলাচল সহজ ছিল বলে। বাংলায় বহু নদ-নদী থাকায় নদীপথে পণ্য পরিবহন সহজ ছিল। এ কারণে নদীর তীরে অনেক হাট, গঞ্জ ও নগর গড়ে ওঠে। তাই প্রাচীন বাংলায় ব্যাপক বাণিজ্যের প্রসার ঘটে।প্রশ্ন: প্রাচীন বাংলার শিল্পকলার সংক্ষিপ্ত পরিচয় দাও।উত্তর: প্রাচীন বাংলার লোকেরা স্থাপত্য ও ভাস্কর্যশিল্প এবং চিত্রকলার ক্ষেত্রে তাদের দক্ষতা অক্ষুণ্ন রাখতে পেরেছিল। কিন্তু কালের বিবর্তনে সেগুলো ধ্বংস হয়ে গেছে।প্রাচীন বাংলার শিল্পকলা বলতে বৌদ্ধদের বিহার ও হিন্দুদের মন্দিরকে বোঝায়। হিন্দু আমলে অসংখ্য প্রাসাদ, স্তূপ, মন্দির ও বিহার নির্মিত হয়েছিল। বৌদ্ধ স্তূপ বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপত্য নিদর্শন। বুদ্ধের দেহের হাড় বা তাঁর ব্যবহূত জিনিসপত্রের ওপর স্তূপ নির্মাণ করা হতো। বৌদ্ধ ভিক্ষুদের বসবাস ও বিদ্যাচর্চার জন্য বিহার নির্মাণ করা হতো। চীনা পর্যটকদের বিবরণ থেকে জানা গেছে, বৌদ্ধ বিহারগুলো ছিল বিশালাকৃতির ও কারুকার্যখচিত। এর মধ্যে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এবং কুমিল্লা জেলার ময়নামতীতে কয়েকটি বিহারের ধ্বংসাবশেষ উল্লেখযোগ্য। প্রাচীন বাংলার মন্দিরগুলোর প্রায় সবই ধ্বংস হয়ে গেছে।প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হয়?উত্তর: ভাষা একটি চলমান প্রবাহ। প্রতিনিয়তই এর পরিবর্তন হয়ে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের মাধ্যমে প্রভাবিত হয়। বাংলা ভাষাও এর ব্যতিক্রম নয়। প্রাচীনকাল থেকে বহু জাতির ভাষার প্রভাব এবং অনেক ধাপ অতিক্রম করে বাংলা ভাষা বর্তমান রূপ লাভ করেছে।বাংলা ভাষার উৎপত্তি: বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে দুটি ধারণা প্রচলিত রয়েছে। এ ধারণা দুটি হলো:ধারণা-১: বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। আর্যদের বাংলায় আগমনের পর এ ভাষা ধীরে ধীরে হারিয়ে যায়। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। কালক্রমে এ ভাষা পরিবর্তিত হয়ে সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়। অনেকের মতে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে।ধারণা-২: বাংলা ভাষা যে সংস্কৃত থেকে এসেছে, আধুনিক পণ্ডিতেরা এ ধারণা মেনে নিতে নারাজ। তাঁদের মতে, প্রাচীনকালে শুধু ব্রাহ্মণেরা সংস্কৃত ভাষায় কথা বলত। সাধারণ মানুষের মুখের ভাষা কখনোই সংস্কৃত ছিল না। তারা ‘প্রাকৃত’ ভাষায় কথা বলত। পরবর্তীকালে প্রাকৃত ভাষায়ও পরিবর্তন আসে এবং এটি লেখার মাধ্যম হিসেবে উৎকর্ষ লাভ করে। কালক্রমে প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয় ‘পালি’ ও ‘অপভ্রংশ’। এ অপভ্রংশ থেকেই বাংলা ভাষায় উৎপত্তি হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল