ব্যব. নীতি ও প্রয়োগ ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্টপূর্ণমান: ১০০, সময়: ৩ ঘণ্টাক-বিভাগ: ব্যবসায় সংগঠন১. ব্যবসায়ের আওতা ও পরিধি বর্ণনা করো। ১০অথবা, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝো? ব্যবসায় কীভাবে সামাজিক দায়িত্ব পালন করে? ২. অংশীদারি ব্যবসায় কী? অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ১০অথবা, যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালির বর্ণনা দাও। ৩. সমবায় সমিতির মূলনীতি বর্ণনা করো। ১০অথবা, শেয়ারবাজার কী? শেয়ারবাজারের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ৪. ব্যবসায় অর্থসংস্থান কী? অর্থসংস্থানের স্বল্পমেয়াদি উৎসগুলো বর্ণনা করো। ১০ অথবা, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি পদ্ধতি আলোচনা করো। ৫. ব্যবসায়ের সঙ্গে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক নির্ণয় করো। ৫অথবা, ব্যবসায় নৈতিকতা কী? ৬. আচরণে অনুমতি অংশীদার বলতে কী বোঝো? ৫অথবা, যোগ্যতাসূচক শেয়ার কী?৭. ভোক্তা ও ক্রেতার মধ্যে পার্থক্য কী? ৫অথবা, বিক্রয় প্রসার কী? ৮. বিভাগীয় বিপণি বলতে কী বোঝো? ৫অথবা, পুনঃরপ্তানি বলতে কী বোঝো?খ-বিভাগ: ব্যবস্থাপনা৯. ব্যবস্থাপনার নীতিগুলো আলোচনা করো। ১০অথবা, কর্মীদের প্রেষণাদানের বিভিন্ন উপায়গুলো বর্ণনা করো। ১০. নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো বর্ণনা করো। ১০অথবা, নির্দেশনা বলতে কী বোঝায়? একটি উত্তম নির্দেশনার সুবিধাগুলো বর্ণনা করো। ১১. সাংগঠনিক চার্ট বলতে কী বোঝো? ৫অথবা, কর্মী সংগ্রহের উৎস সংক্ষেপে লেখো। ১২. একার্থক পরিকল্পনা সম্পর্কে লেখো? অথবা, নিয়ন্ত্রণ কাকে বলে? ১৩. কমিটি বলতে কী বোঝো? ৫অথবা, পদোন্নতির ভিত্তিগুলো কী কী? ১৪. সংক্ষেপে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি লেখো। ৫অথবা, ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?