ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শ
প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষায় সবচেয়ে সহজ এবং এ+ প্রাপ্তিতে সহায়ক বিষয় হলো ব্যবসায় উদ্যোগ। এখানে তোমাকে প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করে খুব ভালোভাবে এবং কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মোটামুটিভাবে আয়ত্তে আনতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে প্রথম অধ্যায়ে ব্যবসায়ের সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, বাণিজ্যের কার্যাবলি, প্রতিবন্ধকতা, ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রভাব ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে ব্যবসায় উদ্যোগ, উদ্যোক্তার সংজ্ঞা, সফল উদ্যোক্তার গুণাবলি, বৈশিষ্ট্য। তৃতীয় অধ্যায়ে আত্ম-কর্মসংস্থানের সংজ্ঞা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বাংলাদেশের বিভিন্ন আত্ম-কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা দাও। চতুর্থ অধ্যায়ে এক মালিকানা কারবারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা, টিকে থাকার কারণ লেখো। অংশীদারি হিসাবের সংজ্ঞা, সুবিধা-অসুবিধা, বৈশিষ্ট্য, চুক্তিপত্রের বিষয়বস্তু, চুক্তি না করার পরিণাম, নিবন্ধন না করার পরিণাম লেখো, সমবায় সমিতির সংজ্ঞা, মৌলিক নীতি, সমবায়ের বৈশিষ্ট্য, সমবায়ের গঠনপ্রক্রিয়া। পঞ্চম অধ্যায়ে ব্যবসায়ের আইনগত দিকসমূহ ব্যাখ্যা করো, ফ্র্যাঞ্চাইজিং, ফ্র্যাঞ্চাইজের চুক্তির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার বিমা সম্পর্কে ব্যাখ্যা করো। ষষ্ঠ অধ্যায়ে ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা, গুরুত্ব, বৈশিষ্ট্য, মাইক্রো, ম্যাক্রো স্কিনিং, সম-আয়-বিন্দু সম্পর্কে ব্যাখ্যা করো। অধ্যায় সপ্তম বাংলাদেশের বিভিন্ন প্রকার শিল্পের ব্যাখ্যা, শিল্প গড়ে ওঠার কারণ, ক্ষুদ্র ও কুটির শিল্প, মাঝারি শিল্প ও বৃহত্ শিল্প সম্পর্কে ধারণা। অধ্যায় অষ্টম ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপকের কার্যাবলি, নেতৃত্বের গুণাবলি ব্যাখ্যা, নেতৃত্বের প্রকারভেদ, ব্যবস্থাপনার কার্যাবলি ব্যাখ্যা করো। অধ্যায় নবম থেকে বিপণন কাকে বলে, বিপণনের কার্যাবলি, বিজ্ঞাপনের মাধ্যম, বিজ্ঞাপনের গুরুত্ব, বিক্রয়কর্মীর গুণাবলি। অধ্যায় দশম থেকে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের বিভিন্ন প্রকার সহযোগিতা, বিভিন্ন বেসরকারি সহায়তার উত্সসমূহের মধ্যে আলোচনা। অধ্যায় এগারো থেকে মূল্যবোধ ও জবাবদিহি কাকে বলে, কীভাবে গড়ে ওঠে, না থাকলে কী হয়।
উপরিউক্ত বিষয়গুলো ভালোভাবে পড়লে এ+ পাবে।