ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কতজন থাকেন?

ক. ৩ জন খ. ২ জন

গ. ১ জন ঘ. ৪ জন

২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত—

i. উন্নত দেশসমূহে ii. উন্নয়নশীল দেশসমূহে

iii অনুন্নত দেশসমূহে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রিমন, লিমন ও তানজীম তিন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। তাঁদের দক্ষতা, সততা ও মেধার কারণে অতি দ্রুত তাঁরা ব্যবসায়ে সাফল্য পান। বর্তমানে ব্যবসায়টির মূলধন বেড়েছে। বেড়েছে তাঁদের ব্যক্তিগত মূলধনের পরিমাণও। তাঁরা ব্যবসায়টিকে সম্প্রসারণের ​লক্ষ্যে শেয়ারবাজারে শেয়ার বিক্রির জন্য সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

৩. অংশীদার কত প্রকার?

ক. ৩ প্রকার খ. ৫ প্রকার

গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার

৪. প্রাথমিক পর্যায়ে ব্যবসাটির সদস্যসংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে?

ক. ১০ জন খ. ১৫ জন

গ. ২০ জন ঘ. ২৫ জন

৫. তাঁদের প্রথম ব্যবসাটি বাংলাদেশে কত সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের

গ. ১৯৯৪ সালের ঘ. ২০০৪ সালের


সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা