ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৩০. একমালিকানা ব্যবসায়ের দায় কী রূপ?

ক. অসীম খ. সসীম

গ. সামান্য ঘ. দায় নেই

৩১. সমভোটাধিকার কিসের প্রতীক?

ক. সহমর্মিতার খ. সহযোগিতার

গ. সাম্যের ঘ. সেবার

৩২. ব্যবসায় সংগঠন কেন গড়ে উঠেছে?

ক. মানুষের চাহিদা পূরণে

খ. রাজনীতি করতে

গ. শখের বশে

ঘ. বিক্রয় করতে

৩৩. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়।’ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?

ক. ১৯১৩ সাল

খ. ১৯৩২ সাল

গ. ১৯৯৪ সাল

ঘ. ২০১০ সাল

৩৪. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?

ক. জনকল্যাণের জন্য

খ. মুনাফা অর্জনের জন্য

গ. লাভের জন্য

ঘ. কর আদায়ের জন্য

৩৫. কোন ধরনের অংশীদারের দায় অসীম?

ক. ঘুমন্ত অংশীদার

খ. সীমিত অংশীদার

গ. নামমাত্র অংশীদার

ঘ. সাধারণ অংশীদার

৩৬. সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?

ক. ১৮৪০ খ. ১৮৪২

গ. ১৮৪৪ ঘ. ১৮৪৬

৩৭. পেট্রোবাংলার উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন খ. জনকল্যাণ

গ. কর আদায় ঘ. কর্মসংস্থান

৩৮. প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে?

ক. আবেদনের পরে

খ. নিবন্ধনের পরে

গ. স্মারকলিপি তৈরির পরে

ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর

৩৯. কত সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় পরিচালিত হয়?

ক. ১৯১৩ খ. ১৯৩২

গ. ১৯৯১ ঘ. ১৯৯৪

৪০. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি?

ক. ১৬টি খ. ১৫টি

গ. ১৭টি ঘ. ২০টি

৪১. বিশ্বের প্রথম সমবায় সমিতির নাম কী?

ক. রচডেল সমবায় সমিতি

খ. রজভেল সমবায় সমিতি

গ. রায়হান সমবায় সমিতি

ঘ. রিজেন্ট সমবায় সমিতি

৪২. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?

ক. ১৯১৩ সালে খ. ১৯৩২ সালে

গ. ১৯৩৫ সালে ঘ. ১৯১৭ সালে

৪৩. যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে?

ক. চুক্তি অনুযায়ী

খ. শেয়ার অনুপাতে

গ. আইন অনুযায়ী

ঘ. ধারা মতে

৪৪. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?

ক. অংশীদারি খ. একমালিকানা

গ. সমবায় ঘ. যৌথ মূলধনী

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩০. ক ৩১. গ ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. গ ৪১. ক ৪২. ক ৪৩. খ ৪৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা