ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৫৫. নিবন্ধনপত্র কী?

ক. কোম্পানির শেয়ারমালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি

খ. শেয়ারমালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি

গ. শেয়ার মালিকানার প্রমাণপত্র

ঘ. কোম্পনি গঠনের অনুমতিপত্র

৫৬. অংশীদারি ব্যবসায়ের প্রধান উপাদান কী?

ক. অর্থ খ. বিশ্বাস

গ. চুক্তি ঘ. মূলধন

৫৭. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?

ক. অংশীদারি খ. কোম্পানি

গ. সমবায় ঘ. একক মালিকানা

৫৮. নিবন্ধনপত্র পাওয়ার পরও কোন কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না?

ক. একমালিকানা কারবার

খ. অংশীদারী কারবার

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. পাবলিক লি. কোম্পানি

৫৯. স্মারকলিপিতে লিপিবদ্ধ করা হয়—

i. কোম্পানির নাম

ii. শেয়ারহোল্ডারদের নাম, ঠিকানা

iii. মূলধনের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬০. পাবলিক লি. কোম্পানির মালিক কারা?

ক. পরিচালকগণ খ. কর্মীগণ

গ. শেয়ারহোল্ডারগণ ঘ. জনসাধারণ

৬১. অংশীদারি ব্যবসায়ে সকলে একমত হয়ে বিলোপসাধন-এর ধারা কত?

ক. ৩৯ ধারা খ. ৪০ ধারা

গ. ৪১ ধারা ঘ. ৪২ ধারা

৬২. বাংলাদেশে কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক?

ক. রাষ্ট্রীয়

খ. অংশীদারি

গ. কোম্পানি

ঘ. সমবায়

৬৩. পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?

ক. ২ জন

খ. ৭ জন

গ. ৫০ জন

ঘ. শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ

৬৪. যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

i. আইনসৃষ্ট

ii. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান

iii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৫. নামমাত্র অশীদারের বৈশিষ্ট্য হলো—

i. মূলধন বিনিয়োগ করা

ii. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না

iii. দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৬. যৌথ মূলধনী কোম্পানির অসুবিধা কোনটি?

ক. গোপনীয়তার অভাব

খ. জটিল গঠনপ্রণালি

গ. স্থায়িত্বের অনিশ্চয়তা

ঘ. অসীম দায়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫৫. ঘ ৫৬. গ ৫৭. খ ৫৮. ঘ

৫৯. ঘ ৬০. গ ৬১. খ ৬২. খ ৬৩. ঘ

৬৪. ঘ ৬৫. ঘ ৬৬. খ