বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১। জীবিকা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় করার অধিকার রয়েছে কাদের?
ক. শিক্ষিতদের খ. বেকারদের
গ. অশিক্ষিতদের ঘ. সবার
২। সব ব্যবসায় হতে হবে—
i. আইন দ্বারা স্বীকৃত ii. বৈধ iii. লাভজনক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কোন শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ বিষয়টি মাধ্যমিক শিক্ষা শাখার অন্তর্ভুক্ত করা হয়?
ক. ১৯৮৮ খ. ১৯৯৮ গ. ২০০৮ ঘ. ২০১০
৪। বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়—
i. সুনামকে ii. কপিরাইটকে
iii. ট্রেডমার্ককে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। কোনটি ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ?
ক. মজুত মাল খ. হাতে নগদ টাকা
গ. ব্যাংকে জমা টাকা ঘ. ট্রেডমার্ক
৬। ব্যবসায় উদ্যোক্তাদের কোন বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক?
ক. আইনগত বিধিবিধান
খ. ব্যবসায় উদ্যোগ
গ. হিসাবরক্ষণ
ঘ. ব্যবসায় ব্যবস্থাপনা
৭। ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে কোনটি?
ক. সর্বদা সচেতন থাকা
খ. আইনকানুন সম্পর্কে ধারণা রাখা
গ. একজন আইনজীবী নিযুক্ত রাখা
ঘ. নিজের কাজ নিজে করা
৮। কোনটির নিবন্ধন বাধ্যতামূলক?
ক. এক মালিকানা ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
গ. পাইকারি ব্যবসায়
ঘ. কোম্পানি ব্যবসায়
৯। কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করে—
ক. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ
খ. সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন
গ. ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি
ঘ. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
১০। কোনটি পাওয়ার মাধ্যমে কোম্পানি জন্মলাভ করে?
ক. বিবরণপত্র খ. নিবন্ধনপত্র
গ. কার্যারম্ভের অনুমতিপত্র ঘ. সম্মতিপত্র
১১। প্রাইভেট লি. কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করতে কমপক্ষে কয়জন প্রবর্তকের স্বাক্ষর থাকতে হয়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১২। পাবলিক লি. কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করতে কমপক্ষে কয়জন প্রবর্তকের স্বাক্ষর থাকতে হয়?
ক. দুই খ. পাঁচ গ. সাত ঘ. নয়
১৩। নিবন্ধনপত্র পেলেই কাজ শুরু করতে পারে কোনটি?
ক. পাইকারি ব্যবসায় খ. খুচরা ব্যবসায়
গ. প্রাইভেট লি. কোম্পানি
ঘ. পাবলিক লি. কোম্পানি
১৪। কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতি লাগে কোনটির?
ক. পাইকারি ব্যবসায় খ. খুচরা ব্যবসায়
গ. প্রাইভেট লি. কোম্পানি
ঘ. পাবলিক লি. কোম্পানি
১৫। অন্য কোম্পানির নাম, লোগো ও পণ্য বিক্রি করা যায় কোন চুক্তির বলে?
ক. নিবন্ধন খ. কার্যারম্ভের অনুমতি
গ. ফ্র্যাঞ্চাইজিং ঘ. সম্মতি চুক্তি
১৬। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে কয়টি পক্ষ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. একাধিক
১৭। ‘কেএফসি’ কোন দেশের ব্র্যান্ড?
ক. জাপান খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য ঘ. ইতালি
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. জব্বার মল্লিক যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড ‘ম্যাকডোনাল্ড’-এর সঙ্গে চুক্তি করে ঢাকার বনানীতে একটি দোকান খুলে ম্যাকডোনাল্ডের পণ্য বিক্রয় করছেন।
১৮। মি. জব্বার ও ম্যাকডোনাল্ডের মধ্যকার চুক্তিকে কী বলা যায়?
ক. ফ্র্যাঞ্চাইজিং খ. চুক্তিপত্র
গ. নিবন্ধনপত্র
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
১৯। ফ্র্যাঞ্চাইজিং নীতিমালা অনুযায়ী ওপরের কোন পক্ষকে ফ্র্যাঞ্চাইজর বলা হয়?
ক. মি. জব্বারকে খ. ম্যাকডোনাল্ডকে
গ. যুক্তরাষ্ট্রকে ঘ. বনানীকে
২০। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২১। ফ্র্যাঞ্চাইজিং চুক্তিতে উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. ব্যবসায় করা খ. কর্মসংস্থান করা
গ. অর্থ উপার্জন করা ঘ. জনসেবা করা
২২। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে কার ক্ষমতা বেশি?
ক. ফ্র্যাঞ্চাইজির খ. ফ্র্যাঞ্চাইজরের
গ. সরকারের ঘ. নিবন্ধকের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৫
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২.খ।
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা