বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঢাকার শনির আখড়ার বাসিন্দা হাবিব একটি ইলেকট্রনিকস পণ্যসামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিকস সামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান ওই পণ্য বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়।
৪৬। উদ্দীপকের কে বিমাগ্রহীতা হবেন?
ক. উত্পাদনকারী খ. সরবরাহকারী
গ. আমদানিকারী ঘ. বন্দর কর্তৃপক্ষ
৪৭। উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে—
i. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে
ii. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে
iii. ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন সংস্থা?
ক. আইন মন্ত্রণালয় খ. শিল্প মন্ত্রণালয়
গ. বাণিজ্য মন্ত্রণালয় ঘ. প্রযুক্তি মন্ত্রণালয়
৪৯। কোন পণ্যের জন্য বিএসটিআই থেকে বাধ্যতামূলকভাবে সদনপত্র নিতে হয়?
ক. সব পণ্য খ. খাদ্যপণ্য
গ. নির্ধারিত পণ্য ঘ. শিল্পপণ্য
৫০। কোনটি ছাড়া কোনো ব্যবসায় হয় না?
ক. মূলধন খ. লাভ গ. ক্ষতি ঘ. ঝুঁকি
৫১। ব্যবসায়িক ঝুঁকির প্রাকৃতিক কারণ নয় কোনটি?
ক. ঝড় খ. সাইক্লোন
গ. অতিবৃষ্টি ঘ. অপহরণ
৫২। ব্যবসায়ের ঝুঁকি কমানোর ক্ষেত্রে উত্তম উপায় কোনটি?
ক. ব্যবসায় বন্ধ করা
খ. সাবধানতা অবলম্বন করা
গ. সর্বদা সজাগ থাকা ঘ. বিমা করা
৫৩। কোনটি ক্ষতিপূরণের চুক্তি নয়?
ক. জীবনবিমা খ. নৌবিমা
গ. অগ্নিবিমা ঘ. দুর্ঘটনাবিমা
৫৪। কত সালের আইনকে সংশোধন, পরিমার্জন করে ‘বিমা আইন ২০১০’ প্রণয়ন করা হয়েছে?
ক. ১৯২০ খ. ১৯৩৮ গ. ২০০১ ঘ. ২০০৮
৫৫। সর্বাধিক প্রচলিত বিমা কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫৬। সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি?
ক. নৌবিমা খ. অগ্নিবিমা
গ. দুর্ঘটনাবিমা ঘ. জীবনবিমা
৫৭। ব্যবসায়-বাণিজ্যের অধিকাংশ পণ্য পরিবাহিত হয় কোন পথে?
ক. সড়কপথে খ. নৌপথে
গ. আকাশপথে ঘ. স্থলপথে
৫৮। বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে কে ক্ষতিপূরণ দেয়?
ক. সরকার খ. বিমাকারী
গ. বিমাগ্রহীতা ঘ. বিক্রেতা
অধ্যায়-৬
১। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. সুনাম অর্জন খ. মূলধন বিনিয়োগ
গ. আত্মকর্মসংস্থান ঘ. মুনাফা অর্জন
২। কী করলে ব্যবসায়ে ব্যর্থ হওয়ার আশঙ্কা কমে আসে?
ক. দক্ষ জনবল নিয়োগ করলে
খ. অন্যের সাফল্যকে অনুসরণ করলে
গ. পরিকল্পনা অনুযায়ী কাজ করলে
ঘ. পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করলে
৩। ব্যবসায়ের ভবিষ্যত্ কার্যক্রমের প্রতিচ্ছবি বলা হয় কাকে?
ক. বাজেটকে খ. পরিকল্পনাকে
গ. মূলধনকে ঘ. মুনাফাকে
৪। ব্যবসায়ের পরিকল্পনায় তুলে ধরা হয়—
i. ব্যবসায়ের লক্ষ্য
ii. ব্যবস্থাপনার ধারা
iii. ভবিষ্যত্ উন্নয়নের চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ব্যবসায়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে কোনটি?
ক. সততা খ. সুমিষ্ট ব্যবহার
গ. পরিকল্পনা ঘ. বাজেট
৬। ব্যবসায় পরিকল্পনার প্রয়োজন হয়—
i. নতুন ব্যবসায় শুরু করতে
ii. বর্তমান ব্যবসায় বন্ধ করতে
iii. বর্তমান ব্যবসায় সম্প্রসারণ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কোনটি উদ্যোক্তার কাছে একটি দিকনির্দেশক দলিল হিসেবে কাজ করে?
ক. পরিকল্পনা খ. বাজেট
গ. সরকারি নীতিমালা ঘ. চুক্তিপত্র
৮। ঋণ প্রদানের পূর্বে ঋণদানকারী ব্যবসায়ের কোনটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে?
ক. শ্রমিক সংখ্যা খ. মুনাফা
গ. পরিকল্পনা ঘ. মূলধন
৯। ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে কোনটির ওপর?
ক. মুনাফা পরিকল্পনা
খ. সঠিক প্রকল্প নির্বাচন
গ. পুঁজি বিনিয়োগ
ঘ. মালিকের সুনাম
১০। একটি প্রকল্প হতে পারে—
i. সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত
ii. ব্যবসায় বন্ধ করে দেওয়া
iii. পুরাতন ব্যবসায় সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কোনটি?
ক. ধারণা চিহ্নিতকরণ খ. ধারণা প্রণয়ন
গ. ধারণা বাস্তবায়ন ঘ. চিন্তাভাবনা করা
১২। একজন উদ্যোক্তা কীভাবে পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করেন?
ক. পূর্ব অভিজ্ঞতার আলোকে
খ. পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে
গ. অন্য প্রকল্পের সহায়তায়
ঘ. বাজার গবেষণা করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৫
৪৬. গ ৪৭. খ ৪৮. খ ৪৯. গ ৫০. ঘ ৫১. ঘ ৫২. ঘ ৫৩. ক ৫৪. খ ৫৫. গ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. খ।
অধ্যায়-৬
১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. খ।
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা