ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৩। কোনটি থেকে প্রকল্পের সূত্রপাত হয়?
ক. পুঁজির জোগান খ. মুনাফার সম্ভাবনা
গ. উদ্যোক্তার প্রশিক্ষণ ঘ. পণ্যের ধারণা
১৪। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় দৃষ্টি রাখা প্রয়োজন—
i. নিজের শখ বা আগ্রহ
ii. প্রকৃত চাহিদা আছে এমন পণ্য
iii. নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। নতুন প্রকল্প ধারণার উত্স হতে পারে—
i. নিজের কল্পনা
ii. সরকারি-বেসরকারি প্রকাশনা
iii. গবেষণামূলক প্রতিবেদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। প্রকল্প ধারণা মূল্যায়নের পদ্ধতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১৭। প্রকল্প মূল্যায়নের উপায় হলো—
i. মাইক্রোস্ক্রিনিং ii. আল্ট্রাস্ক্রিনিং
iii. ম্যাক্রোস্ক্রিনিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। নিচের কোন উপাদানটি উদ্যোক্তার নিয়ন্ত্রণবহির্ভূত?
ক. যন্ত্রপাতি নির্বাচন খ. বিক্রয়মূল্য নির্ধারণ
গ. অর্থায়নের উপায় ঘ. সামাজিক মূল্যবোধ
১৯। পণ্য বা সেবাসামগ্রীর বাজারের আকার কোনটি দ্বারা প্রভাবিত হয়?
ক. অর্থনীতি খ. জনসংখ্যা
গ. প্রকৃতি ঘ. সংস্কৃতি
২০। সঠিক ব্যবসায় বাছাইয়ের ক্ষেত্রে কোনটি বিরাট ভূমিকা পালন করে?
ক. অর্থনৈতিক পরিবেশ খ. জনসংখ্যা
গ. রাজনৈতিক পরিবেশ
ঘ. প্রাকৃতিক পরিবেশ
২১। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে?
ক. সাংস্কৃতিক পরিবেশ
খ. রাজনৈতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. অর্থনৈতিক পরিবেশ
২২। ‘শিক্ষার হার’ কোন পরিবেশের উপাদান?
ক. জনসংখ্যা খ. প্রাকৃতিক
গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক
২৩। একটি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে কোনটির সাহায্য নেওয়া প্রয়োজন হয়?
ক. মাইক্রোস্ক্রিনিং খ. ম্যাক্রোস্ক্রিনিং
গ. আল্ট্রাস্ক্রিনিং ঘ. বাজার বিশ্লেষণ
২৪। মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান কোনটি?
ক. বাজার চাহিদা খ. জনসংখ্যা
গ. প্রকৃতি ঘ. রাজনীতি
২৫। একটি প্রকল্পের জাতীয় অর্থনীতিতে অবদান যাচাইয়ের মাপকাঠি হলো—
i. অর্জিত মুনাফা
ii. কর্মসংস্থানের সুযোগ
iii. কর প্রদানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। ম্যাক্রো ও মাইক্রো উভয় প্রকার স্ক্রিনিং আবশ্যক হয়—
i. বৃহত্ ব্যবসায়
ii. উত্পাদনমুখী ব্যবসায়
iii. ক্ষুদ্র সেবামূলক ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। বিনিয়োগের জন্য কোন ধরনের প্রকল্প নির্ধারণ করা উচিত?
ক. বাস্তবসম্মত ও লাভজনক
খ. ক্ষুদ্র ও মাঝারি
গ. অল্প মূলধনবিশিষ্ট ঘ. মাঝারি ও বৃহত্
২৮। কোন ধরনের প্রকল্পের বেলায় জাতীয় অর্থনীতিতে অবদান বিবেচনা করা গুরুত্বপূর্ণ নয়?
ক. ম্যানুফ্যাকচারিং ব্যবসায়
খ. মাঝারি ও বৃহত্ ব্যবসায়
গ. ক্ষুদ্র সেবামূলক ব্যবসায়
ঘ. উত্পাদনমুখী ব্যবসায়
২৯। ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?
ক. ধারণা চিহ্নিতকরণ খ. ধারণা মূল্যায়ন
গ. ম্যাক্রোস্ক্রিনিং ঘ. প্রতিবেদন তৈরি
৩০। ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে পারেন—
i. উদ্যোক্তা নিজে ii. যেকোনো ব্যক্তি
iii. বিশেষজ্ঞের সাহায্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। একটি ব্যবসায় পরিকল্পনায় কয় ধরনের বিষয় থাকে?
ক. ছয় খ. আট গ. দশ ঘ. বারো
৩২। নগদ প্রবাহ বিবরণী তৈরি করা যেতে পারে—
i. দৈনিক ভিত্তিতে
ii. সাপ্তাহিক ভিত্তিতে
iii. মাসিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। কোনটি তৈরি করে উদ্যোক্তা তার ব্যবসায়ে নগদের প্রকৃত অবস্থা জানতে পারে?
ক. নগদান বই খ. নগদপ্রবাহ বিবরণী
গ. আয় বিবরণী ঘ. আর্থিক বিবরণী
৩৪। সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন—
i. ব্যবসায়ে অনেক লাভ হয়
ii. ব্যবসায়ে কোনো লাভ থাকে না
iii. ব্যবসায়ে কোনো ক্ষতি থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। কোনটি জানা থাকলে সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির কার্যক্রম গ্রহণ সহজ হয়?
ক. সম আয় বৃদ্ধির কার্যক্রম
খ. সম আয়-ব্যয় বিন্দু
গ. ক্রেতাদের মনোভাব
ঘ. আধুনিক কৌশল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৬
১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. খ।
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা